advertisement

মেঘনা সুগার থেকে চিনি ও নাবিল নাবার মসুর ডাল কিনছে সরকার

মেঘনা সুগার থেকে চিনি ও নাবিল নাবার মসুর ডাল কিনছে সরকার
ফটো কার্ড প্রিন্ট

সরকারি বিক্রয়কারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার। এতে মোট ব্যয় হবে ১৮২ কোটি টাকা। চিনি কিনতে ১০৫ কোটি এবং ডাল কিনতে ৭৭ কোটি টাকা ব্যয় হবে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত গতকাল বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ দুটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানায়।প্রতি কেজি চিনির দাম পড়বে ১০৪ টাকা ৯৫ পয়সা। ৫০ কেজির বস্তায় মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড তা সরবরাহ করবে। টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন খরচসহ এ দর প্রস্তাব করেছে।

অন্যদিকে প্রতি কেজি ৭৭ টাকা ২৫ পয়সা দরে ১০ হাজার টন মসুর ডাল সরবরাহ করবে রাজশাহীর নাবিল নাবা ফুডস লিমিটেড।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ব্ল্যাক ফ্রাইডের বেচাকেনা শুরু, কেন বিশ্বজুড়ে এত জনপ্রিয় এই উৎসব ব্ল্যাক ফ্রাইডের বেচাকেনা শুরু, কেন বিশ্বজুড়ে এত জনপ্রিয় এই উৎসব যুক্তরাষ্ট্র থেকে আবার গম কিনছে সরকার, দাম বাড়ল টনপ্রতি ৩৫ ডলারের বেশি যুক্তরাষ্ট্র থেকে আবার গম কিনছে সরকার, দাম বাড়ল টনপ্রতি ৩৫ ডলারের বেশি সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, বোতলজাত ও খোলা তেল কত হলো সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, বোতলজাত ও খোলা তেল কত হলো দেশি আদা-রসুনের দাম কম, তবু বিদেশি জাতের এত কদর কেন দেশি আদা-রসুনের দাম কম, তবু বিদেশি জাতের এত কদর কেন পোশাকশ্রমিকদের বাড়িভাড়া বৃদ্ধি বন্ধে উদ্যোগ নিচ্ছে সরকার: মাহদী আমিন পোশাকশ্রমিকদের বাড়িভাড়া বৃদ্ধি বন্ধে উদ্যোগ নিচ্ছে সরকার: মাহদী আমিন
advertisement

প্রেক্ষাগৃহে সর্বোচ্চ ৬০ শতাংশ বিদেশি সিনেমা প্রদর্শনের সুযোগ

প্রেক্ষাগৃহে সর্বোচ্চ ৬০ শতাংশ বিদেশি সিনেমা প্রদর্শনের সুযোগ
দেশের প্রেক্ষাগৃহে বছরে প্রদর্শিত চলচ্চিত্রের মধ্যে ৬০ শতাংশ দেশি এবং ৪০ শতাংশ বিদেশি সিনেমা রাখার বিধান করা হয়েছে। তবে সরকারের অনুমোদন নিয়ে বিদেশি সিনেমা প্রদর্শনের হার সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত বাড়ানো যাবে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইউটিউবে প্রশ্নফাঁস, একাধিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির পরীক্ষা স্থগিত

ইউটিউবে প্রশ্নফাঁস, একাধিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির পরীক্ষা স্থগিত
ময়মনসিংহের ত্রিশালে ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার প্রশ্ন মিলে যাওয়ায় অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র স্থগিত করেছে নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গোপালগঞ্জের সহিংসতায় নড়াইলের দুই ট্রেন বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

গোপালগঞ্জের সহিংসতায় নড়াইলের দুই ট্রেন বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
নড়াইল ও গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার পর নড়াইল হয়ে চলাচলকারী জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের যাত্রা সাময়িকভাবে বাতিল করেছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন