advertisement

বদলির আদেশ জারির দাবিতে শিক্ষকদের আমরণ অনশন

ফটো কার্ড প্রিন্ট
এমপিওভুক্ত শিক্ষকদের বদলির চূড়ান্ত আদেশ জারির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন করছেন নারী শিক্ষকরা। আবেদন করার তিন মাস পরও বদলির ফল প্রকাশ না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন তাঁরা

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অবশেষে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এরদোয়ানের অনুমোদন অবশেষে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এরদোয়ানের অনুমোদন কেয়ার বাংলাদেশে জনবল নিয়োগ, থাকতে হবে স্নাতক পাস কেয়ার বাংলাদেশে জনবল নিয়োগ, থাকতে হবে স্নাতক পাস চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী রোহিঙ্গা গণহত্যার রায় নিয়ে আপত্তি, কিছু নির্দেশনা মানবে না মিয়ানমার রোহিঙ্গা গণহত্যার রায় নিয়ে আপত্তি, কিছু নির্দেশনা মানবে না মিয়ানমার শহীদ ডা. মিলনের সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা শহীদ ডা. মিলনের সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা
advertisement

অবশেষে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এরদোয়ানের অনুমোদন

সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোটে যোগ দিতে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে সই করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শহর পরিচ্ছন্ন রাখা আমাদের ইমানি দায়িত্ব

শহর পরিচ্ছন্ন রাখা আমাদের ইমানি দায়িত্ব
প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় নগরীর বিভিন্ন জায়গায় এমন বোতল বসানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা

পরিচ্ছন্নতা ইসলামে শুধু একটি ভালো অভ্যাস নয়, এটি ইমান ও ইবাদতের অবিচ্ছেদ্য অংশ। নামাজের আগে অজু, শরীর ও পোশাকের পবিত্রতা কিংবা ইবাদতের স্থান পরিচ্ছন্ন রাখার বিধান তারই প্রমাণ। মহানবী (সা.) বলেছেন, ‘পবিত্রতা ইমানের অর্ধেক।’ (সহিহ মুসলিম, হাদিস: ২২৩)আমরা এ হাদিসকে সাধারণত ব্যক্তিগত পরিচ্ছন্নতার আলোচনায় উদ্ধৃত করি, অথচ এর সামাজিক তাৎপর্যও গভীর।

অন্য হাদিসে মানুষের চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়াকে সদকা ও ইমানের শাখা বলা হয়েছে। (সহিহ বুখারি, হাদিস: ২৯৮৯)অর্থাৎ জনপথ পরিচ্ছন্ন রাখা শুধু নাগরিক দায়িত্ব নয়, এটি সওয়াবের কাজও।অথচ ঢাকা ও দেশের অন্যান্য শহরের সড়ক, ফুটপাত, খাল কিংবা নর্দমার দিকে তাকালে পরিচ্ছন্নতার চরম সংকট স্পষ্ট হয়ে ওঠে।

যত্রতত্র প্লাস্টিকের বোতল, পলিথিন, খাবারের উচ্ছিষ্ট আর নির্মাণবর্জ্যের স্তূপ।সামান্য বৃষ্টিতেই নর্দমা আটকে জলাবদ্ধতা তৈরি হয়, আর অপরিশোধিত বর্জ্য নদী-খালে মিশে পরিবেশকে বিষাক্ত করে তোলে।বিশ্বব্যাংকের প্রতিবেদনেও ঢাকার কঠিন বর্জ্য ও বর্জ্যপানি ব্যবস্থাপনাকে বড় নগর চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পরিবার থেকে পরিত্যক্ত দুজন বৃদ্ধাশ্রমে খুঁজে পেলেন নতুন জীবন, বর ৭৫ ও কনে ৬৩

পরিবার থেকে পরিত্যক্ত দুজন বৃদ্ধাশ্রমে খুঁজে পেলেন নতুন জীবন, বর ৭৫ ও কনে ৬৩
৭৫ বছর বয়সে কানহাইয়া লাল ও ৬৩ বছর বয়সে সাবিনার পরিচয় হয় ভারতের একটি বৃদ্ধাশ্রমে। সেখান থেকেই শুরু হয় তাঁদের ভালোবাসার গল্প

৭৫ বছর বয়সে কানহাইয়া লাল ও ৬৩ বছর বয়সে সাবিনার পরিচয় হয় ভারতের একটি বৃদ্ধাশ্রমে। সেখান থেকেই শুরু হয় তাঁদের ভালোবাসার গল্পপরিবার থেকে তাঁরা পরিত্যক্ত। ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। ভুগছিলেন একাকিত্বে। সেখানেই দুজন খুঁজে পেলেন নতুন জীবন। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার এক বৃদ্ধাশ্রমে বিয়ে করেছেন ৭৫ বছর ও ৬৩ বছর এক জুটি। বরের নাম কানাইয়া লাল ও কনের নাম সাবিনা।

ঘাঘাসের ‘আপনা ঘর’ বৃদ্ধাশ্রমে হিন্দুধর্মীয় রীতিতে দুজনের বিয়ে সম্পন্ন হয়। আশ্রমের আবাসিক, কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা এই আয়োজনে উপস্থিত ছিলেন। প্রথাগত আচার, মালাবদল ও অগ্নিসাক্ষী রেখে সাতপাক ঘোরার মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।ব্যতিক্রমী এই বিয়ের অনুষ্ঠানে যোগ দেন বিলাসপুরের জেলা প্রশাসক কিরণ ভাদানা।

তিনি নবদম্পতিকে শুভেচ্ছা জানান এবং বিয়ের উপহার তুলে দেন।বিয়ের আনন্দ শুরু হয়েছিল মঙ্গলবার সন্ধ্যায়, হলুদের অনুষ্ঠানের মধ্য দিয়ে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন