advertisement

অস্থিরতায় বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের ক্রয়াদেশ, বেশি লাভবান হচ্ছে ভারত

অস্থিরতায় বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের ক্রয়াদেশ, বেশি লাভবান হচ্ছে ভারত
গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবারের ঘটনা
ফটো কার্ড প্রিন্ট

জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিওসহ বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডগুলো চলতি নভেম্বরের প্রথমার্ধে বাংলাদেশ থেকে তাদের মাসিক ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ এশিয়ার অন্যান্য দেশে সরিয়ে নিয়েছে। মজুরি বৃদ্ধির দাবিতে চার সপ্তাহ ধরে চলা শ্রমিকদের আন্দোলনে উৎপাদন ব্যাহত হওয়ায় এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা কমে আসার প্রেক্ষাপটে এসব ক্রয়াদেশ সরিয়ে নেওয়া হয়েছে।

তিনজন কারখানা মালিক এ তথ্য জানিয়েছেন।তৈরি পোশাকশিল্প মালিকদের ভাষ্য অনুযায়ী, শ্রম অস্থিরতায় ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে। এর বড় অংশই গেছে প্রতিবেশী ভারতে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি তৈরি পোশাকশিল্পের জন্য এই ক্রয়াদেশ স্থানান্তর বড় ধরনের ধাক্কা।

শ্রম অসন্তোষের অবসান হলেও এর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে।পোশাকশিল্প খাতের নেতারা বলছেন, মজুরি বৃদ্ধি, জ্বালানিসংকট ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বাংলাদেশের কম উৎপাদন ব্যয়ের সুবিধা কমে গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সোনার দাম বাড়ল হাজার টাকা,
ভরি এখনো ২ লাখের নিচে সোনার দাম বাড়ল হাজার টাকা, ভরি এখনো ২ লাখের নিচে পণ্য রপ্তানি আয় কমলেও সেবা রপ্তানি আয় আশা জাগাচ্ছে পণ্য রপ্তানি আয় কমলেও সেবা রপ্তানি আয় আশা জাগাচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবে শঙ্কা দেখছেন রপ্তানিকারকেরা যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবে শঙ্কা দেখছেন রপ্তানিকারকেরা নতুন মার্কিন শুল্কের প্রস্তাবে ক্ষুব্ধ বিভিন্ন দেশ নতুন মার্কিন শুল্কের প্রস্তাবে ক্ষুব্ধ বিভিন্ন দেশ মেঘনা সুগার থেকে চিনি ও নাবিল নাবার মসুর ডাল কিনছে সরকার মেঘনা সুগার থেকে চিনি ও নাবিল নাবার মসুর ডাল কিনছে সরকার
advertisement

গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পিএইচডি করে দেশে ফিরে সদ্যই বিয়ে, ট্রেন থেকে পড়ে প্রাণ গেল লিটনের

বগুড়ার সান্তাহারে ট্রেন থেকে পড়ে লিটন ইসলাম (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চার জাহাজের তিনটিতে হবে ভাসমান হাসপাতাল

চার জাহাজের তিনটিতে হবে ভাসমান হাসপাতাল
৯ মাস ধরে অলস পড়ে আছে দুটি নতুন যাত্রীবাহী জাহাজ। নভেম্বর সদরঘাটের বাদামতলী ঘাটে

১২২ কোটি টাকা ব্যয়ে চারটি জাহাজ কেনা হয় বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে। লোকসান কমাতে বিএনপি সরকার অলস পড়ে থাকা বিআইডব্লিউটিসির চারটি জাহাজ বিকল্প কাজে লাগাতে চায়। চারটি জাহাজের মধ্যে তিনটিকে ভাসমান হাসপাতালে রূপান্তরের কথা ভাবা হচ্ছে। অন্য একটি জাহাজ নৌপরিবহন মন্ত্রণালয় ও সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের বিভিন্ন অনুষ্ঠানের জন্য রাখা হবে। নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন