advertisement

অস্থিরতায় বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের ক্রয়াদেশ, বেশি লাভবান হচ্ছে ভারত

অস্থিরতায় বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের ক্রয়াদেশ, বেশি লাভবান হচ্ছে ভারত
গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবারের ঘটনা
ফটো কার্ড প্রিন্ট

জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিওসহ বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডগুলো চলতি নভেম্বরের প্রথমার্ধে বাংলাদেশ থেকে তাদের মাসিক ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ এশিয়ার অন্যান্য দেশে সরিয়ে নিয়েছে। মজুরি বৃদ্ধির দাবিতে চার সপ্তাহ ধরে চলা শ্রমিকদের আন্দোলনে উৎপাদন ব্যাহত হওয়ায় এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা কমে আসার প্রেক্ষাপটে এসব ক্রয়াদেশ সরিয়ে নেওয়া হয়েছে।

তিনজন কারখানা মালিক এ তথ্য জানিয়েছেন।তৈরি পোশাকশিল্প মালিকদের ভাষ্য অনুযায়ী, শ্রম অস্থিরতায় ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে। এর বড় অংশই গেছে প্রতিবেশী ভারতে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি তৈরি পোশাকশিল্পের জন্য এই ক্রয়াদেশ স্থানান্তর বড় ধরনের ধাক্কা।

শ্রম অসন্তোষের অবসান হলেও এর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে।পোশাকশিল্প খাতের নেতারা বলছেন, মজুরি বৃদ্ধি, জ্বালানিসংকট ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বাংলাদেশের কম উৎপাদন ব্যয়ের সুবিধা কমে গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দেশে-বিদেশে যেখানে যাই কাস্টমস ও এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী দেশে-বিদেশে যেখানে যাই কাস্টমস ও এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী সোনার দাম আবার ভরিতে ২ লাখ টাকা ছাড়াল সোনার দাম আবার ভরিতে ২ লাখ টাকা ছাড়াল মার্কিন শুল্ক আরোপ হলে চাপে 
পড়তে পারে দেশের তিন খাত মার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাত দেশের বাজারে এলো ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল দেশের বাজারে এলো ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল বিজ্ঞাপনে ভরসা এখন পাঁচ লাখ ইনফ্লুয়েন্সার, টিভিতে প্রচারে খরচ কমাচ্ছে ইউনিলিভার বিজ্ঞাপনে ভরসা এখন পাঁচ লাখ ইনফ্লুয়েন্সার, টিভিতে প্রচারে খরচ কমাচ্ছে ইউনিলিভার
advertisement

গায়েবানা জানাজা কী, কেন পড়া হয়, বিধান কী

গায়েবানা জানাজা কী, কেন পড়া হয়, বিধান কী

কোনো মুসলমানের মৃত্যু হলে তাঁর রুহের মাগফিরাত কামনায় জানাজার নামাজ আদায় করা জীবিতদের ওপর ‘ফরজে কিফায়া’ বা সামষ্টিক আবশ্যকীয় দায়িত্ব।

সাধারণত মৃতদেহ সামনে রেখেই জানাজার নামাজ আদায় করা হয়।কিন্তু মৃতদেহ সামনে উপস্থিত না থাকলে দূর থেকে সেই মৃত ব্যক্তির উদ্দেশে যে জানাজা পড়া হয়, তাকে ‘গায়েবানা জানাজা’ (সালাতুল গায়িব) বলা হয়।আধুনিক যুগে রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রিয় আলেম বা প্রিয়জনের মৃত্যুর পর দেশের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা পড়ার রেওয়াজ ব্যাপকভাবে লক্ষ করা যায়। কিন্তু ইসলামে কি ঢালাওভাবে এই জানাজা পড়ার সুযোগ রয়েছে?

আলোচনা করা হলো।বর্তমানে দেখা যায়, মৃত ব্যক্তির নিজ এলাকায় লাখো মানুষের উপস্থিতিতে জানাজা সম্পন্ন হওয়ার পরও দেশের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা পড়া হয়।গায়েবানা জানাজার ভিত্তি কীইসলামি ইতিহাসে গায়েবানা জানাজার মূল দলিল হলো আবিসিনিয়ার (বর্তমান ইথিওপিয়া) ন্যায়পরায়ণ বাদশাহ নাজ্জাশির ইন্তেকালের ঘটনা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আগের দুবার ফেসবুকে, এবার তামিম দিলেন মুশফিকের অবসরের ঘোষণা

আগের দুবার ফেসবুকে, এবার তামিম দিলেন মুশফিকের অবসরের ঘোষণা
মুশফিকুর রহিম

বিসিবি কার্যালয়ে বেলা দুইটা থেকে শুরু হয়েছিল বোর্ড পরিচালকদের সভা। সভা শেষে সংবাদ সম্মেলন করবেন সভাপতি তামিম ইকবাল , এমন ঘোষণাও আগে দেওয়া হয়েছিল। বিকেল সাড়ে পাঁচটায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে এসে শুরুতেই তামিম জানালেন, বোর্ড সভার সিদ্ধান্ত নিয়ে বলার মতো তেমন কিছু নেই।তবে তাঁর কাছে ছিল আরও গুরুত্বপূর্ণ একটি খবর।

সেটি জানাতেই সংবাদ সম্মেলনে আসা সবাইকে চমকে দিয়ে তামিম বললেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই অবসরে যাবেন মুশফিকুর রহিম।’ আগামী ফেব্রুয়ারিতে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। ১৪ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট।

ওয়ানডে ও টি-টুয়েন্টি থেকে আগেই অবসর নেওয়া মুশফিক এই টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানবেন।রঙিন পোশাকের দুই সংস্করণ থেকে অবসরের ঘোষণা মুশফিক দিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন ‘বার্তাসংক্ষেপ’। অল্প সময়ে দিনের বড় ঘটনা ও খবরের ভেতরের খবর জানতে চোখ রাখুন আমাদের এ বিশেষ আয়োজনে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন