advertisement

চার জাহাজের তিনটিতে হবে ভাসমান হাসপাতাল

চার জাহাজের তিনটিতে হবে ভাসমান হাসপাতাল
৯ মাস ধরে অলস পড়ে আছে দুটি নতুন যাত্রীবাহী জাহাজ। নভেম্বর সদরঘাটের বাদামতলী ঘাটে
ফটো কার্ড প্রিন্ট

১২২ কোটি টাকা ব্যয়ে চারটি জাহাজ কেনা হয় বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে। লোকসান কমাতে বিএনপি সরকার অলস পড়ে থাকা বিআইডব্লিউটিসির চারটি জাহাজ বিকল্প কাজে লাগাতে চায়। চারটি জাহাজের মধ্যে তিনটিকে ভাসমান হাসপাতালে রূপান্তরের কথা ভাবা হচ্ছে। অন্য একটি জাহাজ নৌপরিবহন মন্ত্রণালয় ও সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের বিভিন্ন অনুষ্ঠানের জন্য রাখা হবে। নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

৩২ বছরের জীবনে যিনি বদলে দিয়েছিলেন মার্শাল আর্টের ইতিহাস ৩২ বছরের জীবনে যিনি বদলে দিয়েছিলেন মার্শাল আর্টের ইতিহাস ইশিলের উৎপাদন কমেছে, সুরক্ষায় করণীয় জানালেন ৩ দেশের বিশেষজ্ঞরা ইশিলের উৎপাদন কমেছে, সুরক্ষায় করণীয় জানালেন ৩ দেশের বিশেষজ্ঞরা গ্যারেজ, সড়কের পাশে রাখা বাসে আগুন, গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ গ্যারেজ, সড়কের পাশে রাখা বাসে আগুন, গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ সুবিধাবঞ্চিতদের ভরসা আলোর পাঠশালা, স্বপ্ন বুনছে আব্দুল্লাহ সুবিধাবঞ্চিতদের ভরসা আলোর পাঠশালা, স্বপ্ন বুনছে আব্দুল্লাহ নিখোঁজের ছয় দিন পর সেপটিক ট্যাংক থেকে হাত বাঁধা শিশুর লাশ উদ্ধার নিখোঁজের ছয় দিন পর সেপটিক ট্যাংক থেকে হাত বাঁধা শিশুর লাশ উদ্ধার
advertisement

৩২ বছরের জীবনে যিনি বদলে দিয়েছিলেন মার্শাল আর্টের ইতিহাস

৩২ বছরের জীবনে যিনি বদলে দিয়েছিলেন মার্শাল আর্টের ইতিহাস
‘এন্টার দ্য ড্রাগন’ ছবির একটি দৃশ্যে ব্রুস লি

একটি দ্রুত ঘুষি, মুহূর্তের মধ্যে প্রতিপক্ষকে কাবু করে ফেলার অবিশ্বাস্য ক্ষমতা, চোখের পলকে পায়ের আঘাত—ব্রুস লিকে দেখার পর দর্শকের মনে হতো, মানুষ কি সত্যিই এত দ্রুত হতে পারে! পর্দায় তাঁর প্রতিটি লড়াই যেন আলাদা এক বিস্ময়। কিন্তু ব্রুস লি শুধু মারামারির দৃশ্য দিয়ে দর্শককে মুগ্ধ করেননি; তিনি বদলে দিয়েছিলেন মার্শাল আর্ট সম্পর্কে পৃথিবীর ধারণা। অভিনয়, দর্শন, আত্মবিশ্বাস আর শারীরিক দক্ষতার এক বিরল সমন্বয় হয়ে উঠেছিলেন তিনি।

আজ ২৭ নভেম্বর, কিংবদন্তি এই অভিনেতা ও মার্শাল আর্ট শিল্পীর জন্মদিন। ১৯৪০ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে জন্মেছিলেন তিনি। মাত্র ৩২ বছরের জীবনে এমন এক উত্তরাধিকার রেখে গেছেন, যা অর্ধশতাব্দীর বেশি সময় পরও বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রাণিত করছে। সান ফ্রান্সিসকোতে জন্ম, হংকংয়ে বেড়ে ওঠা ব্রুস লির আসল নাম লি জুন ফ্যান। তাঁর বাবা লি হোই চুয়েন ছিলেন ক্যান্টনিজ অপেরার জনপ্রিয় শিল্পী।

বাবার সঙ্গে পরিবারের যুক্তরাষ্ট্র সফরের সময় সান ফ্রান্সিসকোর চায়নাটাউনে জন্ম তাঁর।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইশিলের উৎপাদন কমেছে, সুরক্ষায় করণীয় জানালেন ৩ দেশের বিশেষজ্ঞরা

ইশিলের উৎপাদন কমেছে, সুরক্ষায় করণীয় জানালেন ৩ দেশের বিশেষজ্ঞরা
‘বঙ্গোপসাগরীয় অঞ্চলে ইলিশ মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক  আঞ্চলিক কর্মশালায় উদ্বোধন করেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ

‘বঙ্গোপসাগরীয় অঞ্চলে ইলিশ মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক আঞ্চলিক কর্মশালায় উদ্বোধন করেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদবঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনীতি ও লাখো মানুষের জীবিকার সঙ্গে জড়িয়ে আছে ইলিশ। বাংলাদেশ, ভারত ও মিয়ানমারজুড়ে ইলিশ আহরণ ও বাণিজ্য থেকে প্রতিবছর ৩০০ কোটি মার্কিন ডলারের বেশি আয় হয়।বাংলাদেশে ইলিশ উৎপাদনে এক দশক ধরে ধারাবাহিক উন্নতি করলেও গত তিন বছরে এ উৎপাদন কমছে।

ভারতে উৎপাদন মোটামুটি ঠিক থাকলেও মিয়ানমারেও উৎপাদন কমছে। ইলিশ কমে যাওয়ার পেছেন প্রাকৃতিক ও মানুষের সৃষ্টি নানা কারণ আছে। তিন দেশের সম্মিলিত উদ্যোগ ছাড়া সংকটের মুখে পড়া ইলিশ রক্ষা সম্ভব নয়।‘বঙ্গোপসাগরীয় অঞ্চলে ইলিশ মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক এই আঞ্চলিক কর্মশালায় এমন মতামত দেন তিন দেশের নীতিনির্ধারক, গবেষক, পরিবেশবাদী, মৎস্যকর্মীরা। আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী এ কর্মশালা শুরু হয়েছে।

এর উদ্বোধন করেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।ইলিশ নিয়ে বিশেষ করে বাঙালির বড় আবেগ রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গ্যারেজ, সড়কের পাশে রাখা বাসে আগুন, গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

গ্যারেজ, সড়কের পাশে রাখা বাসে আগুন, গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ
আজ শুক্রবার দুপুরে ঢাকার সাভারের জোড়পুল এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে

রাজশাহীতে গ্যারেজে রাখা বাসে আর ঢাকার সাভারে মহাসড়কের পাশে রাখা বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া বরিশালে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটা থেকে আজ শুক্রবার বেলা দেড়টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তারা জানান, আজ সাভারের জোড়পুল এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কের আরিচামুখী লেনের পাশে লাব্বাইক পরিবহনের একটি বাস দাঁড় করিয়ে রাখা ছিল।বেলা দেড়টার দিকে ওই বাসে আগুন দেখতে পান পথচারীরা। পরে তাঁরা সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনকে বিষয়টি জানান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন