রাজশাহীতে গ্যারেজে রাখা বাসে আর ঢাকার সাভারে মহাসড়কের পাশে রাখা বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া বরিশালে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটা থেকে আজ শুক্রবার বেলা দেড়টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তারা জানান, আজ সাভারের জোড়পুল এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কের আরিচামুখী লেনের পাশে লাব্বাইক পরিবহনের একটি বাস দাঁড় করিয়ে রাখা ছিল।বেলা দেড়টার দিকে ওই বাসে আগুন দেখতে পান পথচারীরা। পরে তাঁরা সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনকে বিষয়টি জানান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
সূত্র: প্রথম আলো

চার জাহাজের তিনটিতে হবে ভাসমান হাসপাতাল
৩২ বছরের জীবনে যিনি বদলে দিয়েছিলেন মার্শাল আর্টের ইতিহাস
ইশিলের উৎপাদন কমেছে, সুরক্ষায় করণীয় জানালেন ৩ দেশের বিশেষজ্ঞরা
সুবিধাবঞ্চিতদের ভরসা আলোর পাঠশালা, স্বপ্ন বুনছে আব্দুল্লাহ
নিখোঁজের ছয় দিন পর সেপটিক ট্যাংক থেকে হাত বাঁধা শিশুর লাশ উদ্ধার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন