এআই নাকি মানুষের চাকরি খেয়ে দেবে, এ কথা শুনতে শুনতে কান একদম ঝালাপালা হয়ে গেল। চায়ের দোকান থেকে শুরু করে ফেসবুকের কমেন্ট বক্স, সব জায়গায় একই তর্কবিতর্ক আর আতঙ্ক।কিন্তু আজ নিজের কম্পিউটারের স্ক্রিনে যা দেখলাম, তার জন্য আমি তো দূরের কথা, খোদ এআইয়ের প্রতিষ্ঠাতারাও হয়তো প্রস্তুত ছিলেন না!দুপুরের দিকে একটা জরুরি কাজ ছিল। ভাবলাম, নিজে এত খাটাখাটনি না করে আমার বিশ্বস্ত এআইটাকে দিয়ে করিয়ে নিই।
কম্পিউটারের স্ক্রিন অন রেখে তাকে কাজটা বুঝিয়ে দিয়ে একটু বাইরে গেলাম হাঁটাহাঁটি করতে।কিছুক্ষণ পর ঘরে ঢুকে মনিটরের দিকে তাকিয়ে আমার তো চক্ষু চড়কগাছ! আমি যাকে কাজ দিয়ে গিয়েছিলাম, সেই এআই সাহেব একদম হাত-পা গুটিয়ে, আরাম করে বসে আছে! সে নিজে কিচ্ছু করছে না।
বরং আরেকটা এআইকে ডেকে এনে তাকে কড়া নির্দেশ দিচ্ছে—‘এই, এটা এভাবে কর, ওটা ওভাবে সাজা!’ আর বেচারা দ্বিতীয় এআইটা বাধ্য জুনিয়রের মতো মুখ বুজে পুরো কাজটা করে যাচ্ছে!দৃশ্যটা দেখে আমার মনে হলো, আমি কি কম্পিউটার চালাচ্ছি, নাকি কোনো করপোরেট অফিসের পলিটিকস দেখছি?
সূত্র: প্রথম আলো

লয়্যালিটি ফ্যাক্ট
একটি ফুটবলের ব্যবচ্ছেদ
মাতিয়া বানু শুকু: স্মৃতি, শিল্প ও ভালোবাসার এক অসমাপ্ত উপাখ্যান
ইতিহাসের একমাত্র ভ্যালেন্তিনো লেহেঙ্গা তাঁর জন্যই তৈরি হয়, পরেছেন শ্যানেল আর স্ক্যাপ...
২০ বছর পর তিন ঘণ্টার গণ্ডি পেরোচ্ছেন শাহরুখ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন