advertisement

২০ বছর পর তিন ঘণ্টার গণ্ডি পেরোচ্ছেন শাহরুখ

২০ বছর পর তিন ঘণ্টার গণ্ডি পেরোচ্ছেন শাহরুখ
‘কিং’–এ শাহরুখ। ফেসবুক থেকে
ফটো কার্ড প্রিন্ট

‘পাঠান’ ও ‘জওয়ান’—শাহরুখ খানের সাম্প্রতিক দুই ব্লকবাস্টারের কোনোটিই তিন ঘণ্টা ছোঁয়নি। তবে তাঁর নতুন ছবি ‘কিং’ তিন ঘণ্টার গণ্ডি ছাড়াতে পারে। যুক্তরাষ্ট্রের সিনেমার টিকিট বিক্রির ওয়েবসাইট ফ্যান্ডাঙ্গোর তালিকায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটির দৈর্ঘ্য দেখানো হয়েছে ৩ ঘণ্টা ১৭ মিনিট। এই হিসাবই চূড়ান্ত হলে, প্রায় দুই দশক পর শাহরুখকে প্রধান ভূমিকায় দেখা যাবে তিন ঘণ্টার বেশি দৈর্ঘ্যের কোনো ছবিতে।

‘কিং’ কতক্ষণ চলবে এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, ‘কিং’-এর দৈর্ঘ্য হতে পারে প্রায় ২ ঘণ্টা ৩৫ মিনিট। ফ্যান্ডাঙ্গোর তালিকায় দেওয়া দৈর্ঘ্য সেই হিসাবের চেয়ে ৪২ মিনিট বেশি। ছবির নির্মাতারা এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত দৈর্ঘ্য জানাননি। ফলে ৩ ঘণ্টা ১৭ মিনিটের হিসাবটি শেষ পর্যন্ত বহাল থাকবে কি না, তা জানতে অপেক্ষা করতে হবে।‘কিং’–এ শাহরুখ খান। এক্স থেকে শাহরুখের ক্যারিয়ারে তিন ঘণ্টার বেশি দৈর্ঘ্যের ছবির উদাহরণ আছে।

২০০৬ সালে মুক্তি পাওয়া করণ জোহরের ‘কভি আলবিদা না কেহনা’ চলেছিল তিন ঘণ্টার বেশি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ইতিহাসের একমাত্র ভ্যালেন্তিনো লেহেঙ্গা তাঁর জন্যই তৈরি হয়, পরেছেন শ্যানেল আর স্ক্যাপারেল্লির শাড়িও ইতিহাসের একমাত্র ভ্যালেন্তিনো লেহেঙ্গা তাঁর জন্যই তৈরি হয়, পরেছেন শ্যানেল আর স্ক্যাপ... ‘কফি উইথ করণ’-এর র‍্যাপিড ফায়ার রাউন্ড কি পুরোটাই স্ক্রিপ্টেড? ‘কফি উইথ করণ’-এর র‍্যাপিড ফায়ার রাউন্ড কি পুরোটাই স্ক্রিপ্টেড? ‘কফি উইথ করণ’-এর র‍্যাপিড ফায়ার রাউন্ড কি পুরোটাই স্ক্রিপ্টেড? ‘কফি উইথ করণ’-এর র‍্যাপিড ফায়ার রাউন্ড কি পুরোটাই স্ক্রিপ্টেড? ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর, রইল ছবি ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর, রইল ছবি রিপলি’স বিলিভ ইট অর নট! রিপলি’স বিলিভ ইট অর নট!
advertisement

হ্যাকিংয়ের কবলে মার্কিন বিমানবাহিনীর ক্লাউড কম্পিউটিং

এতে সামরিক বাহিনীর কৌশলগত তথ্য, কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত তথ্য, সরঞ্জাম ও রসদ ব্যবস্থাপনার বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য ঝুঁকিতে পড়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

উন্নয়ন সহযোগিতা জোরদারে বাংলাদেশ-জার্মানি আলোচনা

বাংলাদেশ ও জার্মানির মধ্যে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের সংসদীয় প্রতিমন্ত্রী ইয়োহান সাথফ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইতিহাসের একমাত্র ভ্যালেন্তিনো লেহেঙ্গা তাঁর জন্যই তৈরি হয়, পরেছেন শ্যানেল আর স্ক্যাপারেল্লির শাড়িও

ইতিহাসের একমাত্র ভ্যালেন্তিনো লেহেঙ্গা তাঁর জন্যই তৈরি হয়, পরেছেন শ্যানেল আর স্ক্যাপারেল্লির শাড়িও
মেট গালায় গৌরব গুপ্তের নকশা করা শাড়িতে ইশা

শুধু টাকা থাকলেই হয় না, এই শীর্ষ ধনী পরিবারের কন্যার বিলাসবহুল ব্র্যান্ডের তৈরি লেহেঙ্গা, শাড়ি আর এথনিক পোশাকের কালেকশন বলছে, তাঁর ফ্যাশন ভাবনা মোটেও গতানুগতিক নয়। তাই তো ভোগ ম্যাগাজিনের ভারত সংস্করণে 'বেস্ট ড্রেসড' খেতাব দেওয়া হয়েছে তাঁকে। বিশ্বমঞ্চে ভারতীয় ফ্যাশন ঐতিহ্যকে তুলে ধরে আসছেন ভারতের শীর্ষ ধনী পরিবারের কন্যা ইশা আম্বানি। আবার কখনও বেছে নিচ্ছেন ভিনটেজ কতুর।

তাঁর ফ্যাশন ভাবনা যে মোটেও গতানুগতিক নয়, তা বলাই বাহুল্য। গত কয়েক বছরে একের পর এক নজরকাড়া উপস্থিতির মাধ্যমে আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে নিজের অবস্থান পোক্ত করেছেন এই ব্যবসায়ী ও সমাজসেবী।

২০২৬ সালের মেট গালায় গৌরব গুপ্তের নকশা করা শাড়ি, কান চলচ্চিত্র উৎসবে ভিনটেজ সোনালি শ্যানেল স্যুট কিংবা ২০২৬ সালের অস্কারে ভিনটেজ ভ্যালেন্তিনো পোশাকে তাঁর উপস্থিতি; সব মিলিয়ে আন্তর্জাতিক সেরা পোশাক পরিহিত তারকাদের তালিকায় এখন পরিচিত নাম ইশা।মেট গালায় গৌরব গুপ্তের নকশা করা শাড়িতে ইশা তবে তাঁর পোশাকের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, আন্তর্জাতিক ফ্যাশন হাউসগুলোর নকশায় ভারতীয় পোশাকের ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপন করা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন