advertisement

ইতিহাসের একমাত্র ভ্যালেন্তিনো লেহেঙ্গা তাঁর জন্যই তৈরি হয়, পরেছেন শ্যানেল আর স্ক্যাপারেল্লির শাড়িও

ইতিহাসের একমাত্র ভ্যালেন্তিনো লেহেঙ্গা তাঁর জন্যই তৈরি হয়, পরেছেন শ্যানেল আর স্ক্যাপারেল্লির শাড়িও
মেট গালায় গৌরব গুপ্তের নকশা করা শাড়িতে ইশা
ফটো কার্ড প্রিন্ট

শুধু টাকা থাকলেই হয় না, এই শীর্ষ ধনী পরিবারের কন্যার বিলাসবহুল ব্র্যান্ডের তৈরি লেহেঙ্গা, শাড়ি আর এথনিক পোশাকের কালেকশন বলছে, তাঁর ফ্যাশন ভাবনা মোটেও গতানুগতিক নয়। তাই তো ভোগ ম্যাগাজিনের ভারত সংস্করণে 'বেস্ট ড্রেসড' খেতাব দেওয়া হয়েছে তাঁকে। বিশ্বমঞ্চে ভারতীয় ফ্যাশন ঐতিহ্যকে তুলে ধরে আসছেন ভারতের শীর্ষ ধনী পরিবারের কন্যা ইশা আম্বানি। আবার কখনও বেছে নিচ্ছেন ভিনটেজ কতুর।

তাঁর ফ্যাশন ভাবনা যে মোটেও গতানুগতিক নয়, তা বলাই বাহুল্য। গত কয়েক বছরে একের পর এক নজরকাড়া উপস্থিতির মাধ্যমে আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে নিজের অবস্থান পোক্ত করেছেন এই ব্যবসায়ী ও সমাজসেবী।

২০২৬ সালের মেট গালায় গৌরব গুপ্তের নকশা করা শাড়ি, কান চলচ্চিত্র উৎসবে ভিনটেজ সোনালি শ্যানেল স্যুট কিংবা ২০২৬ সালের অস্কারে ভিনটেজ ভ্যালেন্তিনো পোশাকে তাঁর উপস্থিতি; সব মিলিয়ে আন্তর্জাতিক সেরা পোশাক পরিহিত তারকাদের তালিকায় এখন পরিচিত নাম ইশা।মেট গালায় গৌরব গুপ্তের নকশা করা শাড়িতে ইশা তবে তাঁর পোশাকের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, আন্তর্জাতিক ফ্যাশন হাউসগুলোর নকশায় ভারতীয় পোশাকের ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপন করা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

২০ বছর পর তিন ঘণ্টার গণ্ডি পেরোচ্ছেন শাহরুখ ২০ বছর পর তিন ঘণ্টার গণ্ডি পেরোচ্ছেন শাহরুখ ‘কফি উইথ করণ’-এর র‍্যাপিড ফায়ার রাউন্ড কি পুরোটাই স্ক্রিপ্টেড? ‘কফি উইথ করণ’-এর র‍্যাপিড ফায়ার রাউন্ড কি পুরোটাই স্ক্রিপ্টেড? ‘কফি উইথ করণ’-এর র‍্যাপিড ফায়ার রাউন্ড কি পুরোটাই স্ক্রিপ্টেড? ‘কফি উইথ করণ’-এর র‍্যাপিড ফায়ার রাউন্ড কি পুরোটাই স্ক্রিপ্টেড? ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর, রইল ছবি ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর, রইল ছবি রিপলি’স বিলিভ ইট অর নট! রিপলি’স বিলিভ ইট অর নট!
advertisement

হ্যাকিংয়ের কবলে মার্কিন বিমানবাহিনীর ক্লাউড কম্পিউটিং

এতে সামরিক বাহিনীর কৌশলগত তথ্য, কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত তথ্য, সরঞ্জাম ও রসদ ব্যবস্থাপনার বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য ঝুঁকিতে পড়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

উন্নয়ন সহযোগিতা জোরদারে বাংলাদেশ-জার্মানি আলোচনা

বাংলাদেশ ও জার্মানির মধ্যে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের সংসদীয় প্রতিমন্ত্রী ইয়োহান সাথফ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কেউ আ.লীগের স্লোগান দিলে বা ‘জয় বাংলা’ বললে তাকে গ্রেপ্তার করে সাত বছরের কারাদণ্ড দিতে হবে: খোমেনী এহসান

কেউ আ.লীগের স্লোগান দিলে বা ‘জয় বাংলা’ বললে তাকে গ্রেপ্তার করে সাত বছরের কারাদণ্ড দিতে হবে: খোমেনী এহসান
আওয়ামী লীগকে (বর্তমান কার্যক্রম নিষিদ্ধ) চিরতরে নিষিদ্ধ করার দাবিতে কর্মসূচি পালন করেছে ‘জাতীয় বিপ্লবী পরিষদ’। রাজধানীর শাহবাগে, ২৭ নভেম্বর

নির্বাহী আদেশ এবং সংসদে সাংবিধানিক আইন পাসের মাধ্যমে আওয়ামী লীগকে (বর্তমান কার্যক্রম নিষিদ্ধ) চিরতরে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ‘জাতীয় বিপ্লবী পরিষদ’। আজ শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়।

এর আগে বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রাজু ভাস্কর্য ঘুরে শাহবাগ চার রাস্তার মোড়ে এসে অবস্থান নেন দলটির নেতা–কর্মীরা।সমাবেশে বক্তারা বলেন, আজকের এই কর্মসূচি মূলত একটি ডেমো। ভবিষ্যতে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে, ততক্ষণ পর্যন্ত তাঁরা শাহবাগ অবরুদ্ধ করে রাখার কর্মসূচি দেবেন।

তাঁরা আরও বলেন, বাংলাদেশে ভারতের কোনো দখল বা হস্তক্ষেপের স্বপ্ন পূরণ হতে দেওয়া হবে না।আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি কঠোর শাস্তির দাবি জনিয়ে সংগঠনটির আহ্বায়ক খোমেনী এহসান বলেন, ‘আইন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন