advertisement

দাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’

দাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’
বার্সা উইঙ্গার অ্যান্থনি গর্ডন
ফটো কার্ড প্রিন্ট

দাবার বোর্ডে তাড়াহুড়া চলে না। প্রতিটি চাল ভাবতে হয় তিন চাল পরের কথা মাথায় রেখে। বার্সেলোনার নতুন উইঙ্গারের প্রিয় খেলাগুলোর তালিকায় তাই দাবা থাকাটা বেমানান লাগে না। লোকটার নাম অ্যান্থনি গর্ডন।২৫ বছর বয়সী গর্ডনকে আজকের প্রজন্মের ফুটবলারদের সঙ্গে ঠিক মেলানো যায় না। এই সময়ের ফুটবলারদের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা আগ্রহ নেই। দাবা খেলেন, বই পড়েন, প্যাডেল টেনিস ভালোবাসেন। বক্সিংয়েও আগ্রহ আছে।

ফুটবলের চারপাশে এখন যে অর্থের ঝনঝনানি, সেটাও খুব একটা পছন্দ নয় তাঁর। নিজেকে মনে করেন অন্য এক সময়ের রোমান্টিক মানুষ। বার্সেলোনায় তাঁর সফল শুরুর ব্যাখ্যা এই মনোভাবের মধ্যেও খানিকটা আছে।থাকেন সমুদ্রের কাছে কাস্তেলদেফেলসে, যে বাড়ির মালিক সাবেক বার্সেলোনা ডিফেন্ডার মার্ক বার্ত্রা। গত গ্রীষ্ম পর্যন্ত সেখানে থাকতেন রবার্ট লেভানডভস্কি। নতুন শহরে মানিয়ে নেওয়ার চেষ্টাটা অবশ্য শুরু করেছিলেন বার্সেলোনায় আসার আগেই।

চুক্তি সই করার আগে থেকে স্প্যানিশ ভাষা শেখা শুরু করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন না মেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন না ৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশের ৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংল... সেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান না সেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান না মেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজন মেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার এ... আজ টিভিতে যা দেখবেন (২৮ নভেম্বর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (২৮ নভেম্বর ২০২৬)
advertisement

চাকরির সুযোগ দিচ্ছে সিঙ্গার, কর্মস্থল ঢাকা

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ‘স্পেশালিস্ট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভারতে প্রতারণার শিকার ৫ বাংলাদেশি, ১০ লাখ টাকা খুইয়ে দেশে ফিরে আটক

পর্তুগালের ভিসা সংগ্রহের আশায় ভারতে গিয়ে দালাল চক্রের প্রতারণার শিকার হয়েছেন নরসিংদীর পাঁচ বাংলাদেশি। তাদের অভিযোগ, ভারতে যাওয়ার পর একটি চক্র তাদের জিম্মি করে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

মাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটে। এতে কালকিনি থানাসংলগ্ন এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। শুক্রবার রাতে তোলা

মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত আটটার পর শুরু হওয়া এ সংঘর্ষ চলে প্রায় দুই ঘণ্টা। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

এ ছাড়া একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।সংঘর্ষে আহত ব্যক্তিদের নাম-পরিচয় ও আহত হওয়ার ধরন সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাত আটটার দিকে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা একটি মিছিল বের করেন।

মিছিলের নেতৃত্বে ছিলেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকামিন।মিছিলটি কালকিনি থানা অভিমুখে যাওয়ার পথে মাছবাজার-সংলগ্ন এলাকায় বিএনপির নেতা–কর্মীদের মুখোমুখি হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন