advertisement

মাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

মাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটে। এতে কালকিনি থানাসংলগ্ন এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। শুক্রবার রাতে তোলা
ফটো কার্ড প্রিন্ট

মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত আটটার পর শুরু হওয়া এ সংঘর্ষ চলে প্রায় দুই ঘণ্টা। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

এ ছাড়া একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।সংঘর্ষে আহত ব্যক্তিদের নাম-পরিচয় ও আহত হওয়ার ধরন সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাত আটটার দিকে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা একটি মিছিল বের করেন।

মিছিলের নেতৃত্বে ছিলেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকামিন।মিছিলটি কালকিনি থানা অভিমুখে যাওয়ার পথে মাছবাজার-সংলগ্ন এলাকায় বিএনপির নেতা–কর্মীদের মুখোমুখি হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

হ্যাকিংয়ের কবলে মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’, ঝুঁকিতে স্পর্শকাতর তথ্য হ্যাকিংয়ের কবলে মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’, ঝুঁকিতে স্পর্শকাতর তথ্য আগুনের কোনো দল নেই আগুনের কোনো দল নেই ‎ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন ‎ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন সোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’ সোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’ আটক বাংলাদেশিদের দিকে নজর দিন আটক বাংলাদেশিদের দিকে নজর দিন
advertisement

চাকরির সুযোগ দিচ্ছে সিঙ্গার, কর্মস্থল ঢাকা

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ‘স্পেশালিস্ট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভারতে প্রতারণার শিকার ৫ বাংলাদেশি, ১০ লাখ টাকা খুইয়ে দেশে ফিরে আটক

পর্তুগালের ভিসা সংগ্রহের আশায় ভারতে গিয়ে দালাল চক্রের প্রতারণার শিকার হয়েছেন নরসিংদীর পাঁচ বাংলাদেশি। তাদের অভিযোগ, ভারতে যাওয়ার পর একটি চক্র তাদের জিম্মি করে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাবানের ছুটি

বাবানের ছুটি
অলংকরণ: মাসুক হেলাল

‘মেঘেদের ছুটি কবে শেষ হবে, মা?’ ‘মেঘ আবার কে? সে কবে তোর বন্ধু হলো? কোনো দিন নাম শুনিনি তো! কোথায় ওর সঙ্গে তোর আলাপ? মেঘ ছুটিতে গেছেই বা কোথায়? কবে গেছে?’ —সুজাতা একসঙ্গে একগোছা প্রশ্ন ছুড়ে দিল বাবানের উদ্দেশ্যে। ‘এ বাবা! মা, তুমি ভেবেছ মেঘ শুধু আমার বন্ধু! মেঘ তো শুধু আমার বন্ধু নয়।’ ‘মেঘ শুধু তোর বন্ধু নয়! মেঘ তাহলে আর কার কার বন্ধু?’ ‘দাদু বলেছে, মেঘ আমাদের সবার বন্ধু। জানো না বুঝি! মেঘ আছে বলেই জল হয়।

আর জল হয় বলেই গাছপালা বাঁচে। আর আমরাও বাঁচি। ‘ওহ, তুই এতক্ষণ আকাশের মেঘের কথা বলছিলিস! আর আমি কী না কী ভাবছি। তা দাদু আর কী বলেছে?’ ‘দাদু বলেছে, মেঘেরা সব ছুটিতে গেছে।’ ‘মেঘেরা ছুটিতে গেছে! তা মেঘেরা ছুটিতে গেল কেন?’ ‘ওরা নিজেরা যায়নি, বড়রা নাকি সবাই মিলে ওদের ছুটিতে পাঠিয়ে দিয়েছে।’ ‘কেন?’‘আমিও দাদুকে জিজ্ঞেস করেছিলাম, বড়রা কেন মেঘেদের ছুটিতে পাঠিয়ে দিল? দাদু আমার প্রশ্ন শুনে চুপচাপ হয়ে গেল।

তারপর আস্তে আস্তে ঘাড় নাড়তে নাড়তে বলল, ‘লোভ আর স্বার্থকে পোষ মানাতে পারল না বলে।’ আমি চুপ করে দাদুর মুখের দিকে তাকিয়ে থাকাতে দাদু বলল, ‘দাদুভাই, এখন তুই সব বুঝবি না!

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন