২৯ নভেম্বর ২০২৬। আজ ৪৯ বছরে পা দিলেন ইউনিস খান।পাকিস্তানের ক্রিকেটে অনেক কিংবদন্তি এসেছেন। কেউ গতির ঝড় তুলেছেন, কেউ সুইংয়ে ব্যাটসম্যানদের নাচিয়েছেন, কেউবা ব্যাট হাতে শাসন করেছেন বিশ্ব ক্রিকেট। কিন্তু ধৈর্য, লড়াই আর ধারাবাহিকতার যে দৃষ্টান্ত ইউনিস খান রেখে গেছেন, তা সত্যিই বিরল।আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ২০১৭ সালে। কিন্তু ক্রিকেটের রেকর্ড বইয়ে এখনো তাঁর নাম আলাদা করে লেখা।
পাকিস্তানের হয়ে টেস্টে ১০ হাজার রান করা প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ব্যাটসম্যান তিনি। শুধু এই পরিচয়েই কি তাঁকে চেনা যায়? না। ইউনিস খানের গল্পটা আসলে আরও বড়।মারদান থেকে ক্রিকেটের পথে১৯৭৭ সালের ২৯ নভেম্বর পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মারদানে জন্ম ইউনিস খানের। ছয় ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট। দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় বাবার চাকরির সুবাদে পরিবার চলে আসে করাচিতে।
ক্রিকেটের সঙ্গে তাঁর পরিচয় অবশ্য পারিবারিক সূত্রেই।
সূত্র: প্রথম আলো

জুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ড
রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও
জলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভা
মুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণা
‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন