মানুষ আজ ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় বেশি শিক্ষিত, বেশি দিন বাঁচছে এবং বেশি প্রযুক্তিনির্ভর। বিজ্ঞান, চিকিৎসা, যোগাযোগ ও অর্থনীতিতে ঘটেছে অভাবনীয় অগ্রগতি। কিন্তু একই সময়ে পৃথিবী যুদ্ধ, গণহত্যা, আগ্রাসন, দুর্নীতি, প্রতারণা, বৈষম্য, পরিবেশ ধ্বংস ও মানবাধিকার লঙ্ঘনেরও সাক্ষী হচ্ছে।এসব কর্মকাণ্ডের পেছনে বহু ক্ষেত্রেই রয়েছেন উচ্চশিক্ষিত, দক্ষ ও ক্ষমতাবান মানুষ এবং প্রতিষ্ঠান।
অর্থাৎ শিক্ষা, জ্ঞান, সম্পদ ও ক্ষমতা মানুষের সক্ষমতা বাড়ালেও সেই সক্ষমতা মানবকল্যাণে ব্যবহৃত হবে, নাকি অন্যের ক্ষতির কারণ হবে, তার নিশ্চয়তা নেই। তাহলে প্রশ্ন ওঠে, মানুষ কি সত্যিই আগের চেয়ে বেশি মানবিক হয়েছে?
একটি সমাজ বা রাষ্ট্রের উন্নয়ন কতটা মানবিক হয়েছে, তা পরিমাপের কোনো সমন্বিত বৈশ্বিক মাপকাঠি কি আমাদের রয়েছে?মানব উন্নয়নের ধারণাকে অর্থনৈতিক প্রবৃদ্ধির সংকীর্ণ পরিসর থেকে বের করে আনার ক্ষেত্রে মাহবুব উল হক ও অমর্ত্য সেনের অবদান ঐতিহাসিক।
সূত্র: প্রথম আলো

কিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহ
একঝলক (২৯ নভেম্বর ২০২৬)
জাহাজে আসত সিমেন্ট, এখন আসে কাঁচামাল
তিন হৃৎপিণ্ড, নীল রক্ত নিয়ে অক্টোপাস কী করে
একটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন