অক্টোপাসের এমন অনেক কাণ্ড আছে, যা শুনলে মনে হবে, প্রাণীটি বুঝি অন্য কোনো গ্রহ থেকে এসেছে! এলিয়েন আরকি। এর আটটি বাহু, তিনটি হৃৎপিণ্ড, নীল রক্ত আর আশ্চর্য বুদ্ধি। সমুদ্রের এই প্রাণীকে নিয়ে বিজ্ঞানীদের কৌতূহলের শেষ নেই।এই যেমন অক্টোপাসের শরীরে হাড় নেই। তাই শরীর ইচ্ছেমতো বাঁকাতে পারে। এর শরীরের একমাত্র শক্ত অংশটি হলো ঠোঁটের মতো দেখতে মুখ। এই ঠোঁটটুকু জায়গা হলেই প্রায় যেকোনো সরু জায়গা দিয়ে বেরিয়ে যেতে পারে অক্টোপাস।
তিনটি হৃৎপিণ্ডের কাজ কীমানুষের শরীরে একটি হৃৎপিণ্ড। সেটি সারা শরীরে রক্ত পাম্প করে। অক্টোপাসের আছে তিনটি হৃৎপিণ্ড। শুনতে অদ্ভুত হলেও প্রতিটির কাজ বেশ গুরুত্বপূর্ণ।অক্টোপাসের দুটি হৃৎপিণ্ড রক্ত পাঠায় ফুলকায়। ফুলকার মধ্য দিয়ে যাওয়ার সময় রক্ত পানি থেকে অক্সিজেন সংগ্রহ করে। এরপর অক্সিজেনসমৃদ্ধ রক্ত পৌঁছে যায় তৃতীয় হৃৎপিণ্ডে।
এই হৃৎপিণ্ড রক্ত পাম্প করে শরীরের বিভিন্ন অঙ্গে পাঠায়।তিনটি হৃৎপিণ্ড মিলে অক্টোপাসের শরীরে রক্ত চলাচল চালু রাখে।
সূত্র: প্রথম আলো

কিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহ
উন্নয়ন কতটা মানবিক, তা কীভাবে পরিমাপ করা হবে
একঝলক (২৯ নভেম্বর ২০২৬)
জাহাজে আসত সিমেন্ট, এখন আসে কাঁচামাল
একটি স্কেচবুক থেকে হাজারো গল্পের জগৎ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন