রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়নকাজ চলছে। এ কারণে আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) উদ্যানে বিএনপির সমাবেশ হচ্ছে না। সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে সেদিন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের মঞ্চ তৈরি হবে পল্টন কমিউনিটি সেন্টারের সামনে। মঞ্চ থাকবে পশ্চিমমুখী, অর্থাৎ বিজয়নগরের দিকে।
আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সূত্র: প্রথম আলো

দেশে কারফিউ জারি কিংবা সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই
গোপালগঞ্জের এক কেন্দ্রের এইচএসসি সম্পূরক পরীক্ষা হবে ফরিদপুরে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন