advertisement
advertisement

পরিবারের স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন ইয়াছিন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
পরিবারের স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন ইয়াছিন

‘মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালার’ প্রাক্তন শিক্ষার্থী মো. ইয়াছিন।

advertisement

দারিদ্র্যের নির্মম কশাঘাত, চর এলাকার প্রতিকূল পরিবেশ কিংবা অনিশ্চিত ভবিষ্যৎ—কোনো কিছুই দমাতে পারেনি ইয়াছিনকে।

অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর সাহসিকতার ওপর ভর করে সাফল্যের এক অনন্য নজির স্থাপন করেছেন লক্ষ্মীপুরের চরাঞ্চলের এই অকুতোভয় তরুণ।লক্ষ্মীপুরের চর রমণী মোহন এলাকার ‘মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালার’ প্রাক্তন শিক্ষার্থী মো. ইয়াছিন দেখিয়ে দিয়েছেন, স্বপ্নের ডানায় ভর দিলে এবং সততার সঙ্গে লড়ে গেলে প্রতিকূলতার পাহাড়ও ডিঙানো সম্ভব।পাঁচ ভাই ও তিন বোনের বড় পরিবারে ইয়াছিনের জন্ম।

বাবা মো. জব্বার রাঁড়ী ছিলেন পেশায় একজন সাধারণ কৃষক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর