advertisement
advertisement

নারী শিল্পীদের নিয়ে আপত্তি ওঠায় গানের আসর বন্ধ ঘোষণা, পরে সীমিত পরিসরে আয়োজন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
নারী শিল্পীদের নিয়ে আপত্তি ওঠায় গানের আসর বন্ধ ঘোষণা, পরে সীমিত পরিসরে আয়োজন

সুনামগঞ্জের দিরাই উপজেলার হাতিয়া গ্রামে যুক্তরাজ্যপ্রবাসী শওকত আলীর বাড়ির উঠানে গানের আসরে বাউল গান গাইছেন এক এক শিল্পী। গতকাল বৃহস্পতিবার রাতে।

advertisement

সুনামগঞ্জের দিরাইয়ে ‘গানের নামে অশ্লীলতা হতে পারে’ উল্লেখ করে নারী শিল্পীদের নিয়ে একাংশের আপত্তিতে বাউলগানের আসর বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরে সীমিত পরিসরে গানের আয়োজন করা হয় বলে জানিয়েছেন এলাকাবাসী।গতকাল বৃহস্পতিবার রাতে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী শওকত আলীর বাড়িতে এ আয়োজন করা হয়।

হাতিয়া গ্রামের পাশের তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামেই প্রয়াত বাউল সম্রাট শাহ আবদুল করিমের বাড়ি।নারী শিল্পীদের নিয়ে আপত্তি, সুনামগঞ্জে বন্ধ হলো বাউলগানের আসরপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যুক্তরাজ্যপ্রবাসী শওকত আলী মেয়ের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে ছোট পরিসরে বাউলগানের আয়োজন করেছিলেন। সেখানে স্থানীয় দুই নারী শিল্পীর গান গাওয়ার কথা ছিল।

কিন্তু বুধবার স্থানীয় দুজন বাসিন্দা নারীদের গান নিয়ে আপত্তি তুলে আয়োজন বন্ধ করার জন্য দিরাই থানায় আবেদন করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর