advertisement
advertisement

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড: ডিবি চায় ডিভাইস, জামায়াতের উদ্বেগ নিরাপত্তায়


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড: ডিবি চায় ডিভাইস, জামায়াতের উদ্বেগ নিরাপত্তায়

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টের স্ক্রিনশট

advertisement

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ ওঠার পর আট মাসের বেশি পেরিয়েছে। এ ঘটনায় করা মামলার তদন্তে তাঁর ব্যবহৃত মুঠোফোনসহ সংশ্লিষ্ট ডিভাইস চেয়ে বাদীপক্ষকে অন্তত তিনবার চিঠি দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।ডিভাইস জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য আদালতের অনুমতিও নেওয়া হয়েছে।

তবে ডিভাইসগুলো এখনো তদন্ত সংস্থার হাতে দেওয়া হয়নি।তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, হ্যাকিংয়ের অভিযোগের তদন্তে সংশ্লিষ্ট ডিভাইসের ফরেনসিক পরীক্ষা গুরুত্বপূর্ণ। এতে কখন, কোথা থেকে ও কীভাবে অ্যাকাউন্টে প্রবেশ করা হয়েছে, সে বিষয়ে তথ্য পাওয়ার সুযোগ থাকে। লগইন বা সেশন-সংক্রান্ত তথ্য এবং ম্যালওয়্যার কিংবা ফিশিংয়ের আলামতও পাওয়া যেতে পারে।

ডিভাইস না পাওয়ায় তদন্তের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের উত্তর মিলছে না।তবে জামায়াত আমিরের পক্ষে মামলার বাদী মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, ডিভাইস দিতে তাঁরা অস্বীকৃতি জানাচ্ছেন না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর