লাশ
রাজধানীর খিলক্ষেত এলাকার কুড়িল বিশ্ব রোডে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেট কারের ধাক্কায় ইয়াসিন (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ইমরান (২৬) নামের আরেক পথচারী আহত হয়েছেন।শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা তাঁদের দুজনকে উদ্ধার করে রাত নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জরুরি বিভাগে আহত ইমরানের চিকিৎসা চলছে।আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ লিজন প্রথম আলোকে বলেন, সন্ধ্যায় কুড়িল বিশ্ব রোড এলাকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় ইয়াসিন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
নিহত ব্যক্তি হাসপাতালে নেওয়ার পথে শুধু নিজের নাম ইয়াসিন বলতে পেরেছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।