advertisement
advertisement

‘ইরানে নরক নামিয়েছিলাম, আরও কঠোর হতে পারি’


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ণ
‘ইরানে নরক নামিয়েছিলাম,
আরও কঠোর হতে পারি’

ডোনাল্ড ট্রাম্প

advertisement

ইরানে আবার হামলা শুরুর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের ওপর ‘নরক’ নামিয়ে এনেছিলেন তিনি, এবার আরও কিছুটা কঠোর হতে পারেন। যদিও তেহরান আগে থেকেই বলে রেখেছে, আবার হামলা শুরু হলে চুপ থাকবে না তারাও। পাল্টা হামলা চালানো হবে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ওপর।ফেব্রুয়ারির শেষে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হয় যুদ্ধ। সেই যুদ্ধ পরে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ে।

বর্তমানে ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা থেমে থাকলেও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের সঙ্গে সৌদি আরবের সংঘাত চলছে। এ ছাড়া জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নিয়মিত জাহাজে হামলা হচ্ছে।ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানির দাম যেভাবে বেড়েছে, তার কারণেই ইরান যুদ্ধ থেকে আপাতত ট্রাম্প হাত গুটিয়ে রেখেছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ, জ্বালানির দামের কারণে যুক্তরাষ্ট্রেও মূল্যস্ফীতি দেখা দিয়েছে।

এ নিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে অসন্তোষ রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর