দুর্ঘটনার পর আগুনে পুড়ে যাওয়া বাস। আজ রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাফর আহমদ ডিগ্রি কলেজ এলাকায়
চট্টগ্রামের সাতকানিয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। আজ শুক্রবার রাত পৌনে আটটার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাফর আহমদ ডিগ্রি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। তাঁদের সবাই অটোরিকশার যাত্রী।
তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই বাসটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই আনুমানিক ২৭ বছর বয়সী এক তরুণ নিহত হন। আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার পর দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়।
আহত অন্য পাঁচজনকে উপজেলার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।দুর্ঘটনার পর ক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।