advertisement
advertisement

আলোচিত ১১ হত্যা, শনাক্ত হচ্ছে না অপরাধীরা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ
আলোচিত ১১ হত্যা, শনাক্ত হচ্ছে না অপরাধীরা

advertisement

নেত্রকোনায় গত ১১ বছরে আলোচিত ১১ জনের হত্যাকাণ্ডের রহস্য এখনো পুরোপুরি উদ্‌ঘাটন হয়নি। এর মধ্যে চলতি বছরেই ঘটেছে চারটি হত্যাকাণ্ড। বাকিগুলো ২০১৫ সাল থেকে ২০২৫ সালের মধ্যে। এসব ঘটনায় দায়ের করা মামলায় কোনোটির অভিযোগপত্র জমা পড়েনি। রহস্য উদ্‌ঘাটন না করেই চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে দুটি মামলায়। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন এক দম্পতি, অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক, ব্যবসায়ী, শিশু ও ইজিবাইকচালক।

সবশেষ এই তালিকায় যুক্ত হয়েছেন একজন সাংবাদিক। এসব হত্যা মামলার তেমন কোনো অগ্রগতি নেই, জড়িত ব্যক্তিদের শনাক্তও করা যায়নি। এতে স্বজনদের মধ্যে দেখা দিয়েছে হতাশা।এ বিষয়ে প্রথম আলোকে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনাগুলো তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

আশা করা যাচ্ছে, মামলাগুলোর রহস্য উদ্‌ঘাটন করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।১১ বছরের মধ্যে সবচেয়ে পুরোনো হত্যা মামলাটি ২০১৫ সালের।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর