ব্যালন ডি’অর নিয়ে ভিনির পথ অনুসরণ করতে যাচ্ছেন লামিনে ইয়ামাল
কোনো পুরস্কার জেতার আনন্দটা কেমন, তা বোঝার জন্য পুরস্কার হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়।কিন্তু কখনো কখনো উল্টোটাও ঘটে। পুরস্কার জেতার আগেই শুরু হয়ে যায় উদ্যাপনের প্রস্তুতি। অতিথিদের তালিকা তৈরি হয়, ব্যক্তিগত উড়োজাহাজ ঠিক করা হয়, পোশাক বাছাই চলে। তারপর মঞ্চে যখন ঘোষণা আসে, মুহূর্তেই বদলে যায় সব হিসাব।২০২৪ সালে অনেকটা এমনই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র।
আর এবার ব্যালন ডি’অর নিয়ে তেমনই এক গল্পের কেন্দ্রে বার্সেলোনার লামিনে ইয়ামাল। ফ্রান্স ফুটবল সাময়িকীর দেওয়া ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি কার হাতে উঠবে, সেটি জানতে অপেক্ষা করতে হবে সোমবার রাত পর্যন্ত। অথচ স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর, এরই মধ্যে শুরু হয়ে গেছে ইয়ামালের সম্ভাব্য ব্যালন ডি’অর জয় উদ্যাপনের প্রস্তুতি।স্পেনের রেডিও স্টেশন কাদেনা কোপ তাদের সাংবাদিক ভিক্টর নাভারোর বরাত দিয়ে এমন খবরই দিয়েছে।
বার্সেলোনা সম্পর্কে ভালো জানাশোনা আছে নাভারোর।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।