advertisement
advertisement

‘কোহলি বলেছিলেন ফিট হলে দলে নেবে, এরপর ফোন ধরেননি’


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৮:৪২ অপরাহ্ণ
‘কোহলি বলেছিলেন ফিট হলে দলে নেবে, এরপর ফোন ধরেননি’

অমিত মিশ্র যখন বিরাট কোহলির সঙ্গে ভারতীয় দলে খেলতেন। ছবিটি ২০১৪ সালের

advertisement

অমিত মিশ্রকে মনে থাকার কথা অনেকেরই। প্রায় এক দশক ধরে ভারতের হয়ে নিয়মিত খেলেছেন। দুই বছর আগপর্যন্ত খেলেছেন আইপিএলে।২০১৭ সালে ভারতের হয়ে সর্বশেষ ম্যাচ খেলা এই লেগ স্পিনার এবার জানালেন, চোট থেকে পুরোপুরি সেরে উঠলে তাঁকে দলে ফেরানোর আশ্বাস দিয়েছিলেন তৎকালীন কোচ অনিল কুম্বলে ও অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু ফিট হয়ে ফেরার পর কোহলির সঙ্গে যোগাযোগ করেও সাড়া পাননি তিনি।

বারবার ফোন করলেও কোহলি ধরেননি, বার্তারও জবাব দেননি ভারতের সাবেক এই অধিনায়ক।সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার পডকাস্ট ‘বাইঠ অ্যান্ড বোল’–এ এ সব কথা বলেছেন মিশ্র। তাঁর দাবি, ২০১৭ সালে বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচে চোট পাওয়ার পরই তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার কার্যত শেষ হয়ে যায়। চোট পাওয়ার পর তৎকালীন কোচ কুম্বলের সঙ্গে কথা বলেছিলেন মিশ্র। তিনি বলেন, ‘চোটে যখন দল ছাড়ি, তখন অনিল কুম্বলে কোচ ছিলেন।

আমি তাঁকে বললাম, “অনিল ভাই...”।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর