advertisement
advertisement

বাংলাদেশে ভাইরাল ভিডিও নিয়ে কী বললেন নেহা বোরা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ
বাংলাদেশে ভাইরাল ভিডিও নিয়ে কী বললেন নেহা বোরা

ভারতের আন্দোলনকর্মী নেহা বোরা

advertisement

কিছুদিন আগে ভারতের বামপন্থী ছাত্রনেত্রী নেহা বোরার একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। সেখানে তিনি চব্বিশের গণ–অভ্যুত্থানে বাংলাদেশের তরুণদের সংগ্রাম থেকে অনুপ্রেরণা নেওয়ার কথা বলেছিলেন। ভারতের চলমান আন্দোলনের পরিচিত এই তরুণ মুখের বক্তব্য স্বাভাবিকভাবেই বাংলাদেশের অনেকের মনোযোগ আকর্ষণ করে।

কিন্তু ভিডিওটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এর বক্তব্য ও উদ্দেশ্য নিয়ে দুই দেশে দুই ধরনের প্রচার শুরু হয়।বাংলাদেশের ‘ডানপন্থী’ সংবাদমাধ্যমগুলো নেহার বক্তব্যের খণ্ডিত অংশ সামনে আনে। অন্যদিকে ভারতের ‘গোদি মিডিয়া’ হিসেবে পরিচিত সরকারঘনিষ্ঠ সংবাদমাধ্যমগুলো বোঝানোর চেষ্টা করে, নেহা ‘উগ্রপন্থীদের’ আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়েছেন এবং বাংলাদেশের মতো ভারতেও একইভাবে ‘রেজিম চেঞ্জ’ বা সরকার পরিবর্তন করতে চান।

দুই পক্ষের প্রচারের ধরন আলাদা হলেও ফল এক: নেহা কাদের সংগ্রামের প্রতি এবং কোন দাবিতে সংহতি জানিয়েছিলেন, সেই প্রেক্ষাপট আড়াল হয়ে যায়।এবার আরেকটি ভিডিও বার্তায় এসব প্রচারের জবাব দিয়েছেন নেহা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর