advertisement
advertisement

পুলিশকে ফাঁকি দিয়েছেন ঠিকই, মোদির জন্য কি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারবেন নেহা বোরা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
পুলিশকে ফাঁকি দিয়েছেন ঠিকই, মোদির জন্য কি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারবেন নেহা বোরা

দিল্লিতে নারী বিক্ষোভকারী ও সাংবাদিকদের হেনস্তার প্রতিবাদে আয়োজিত কর্মসূচি চলাকালে ছাত্রসংগঠন ‘আইসা’র সর্বভারতীয় সভাপতি নেহা বোরাকে আটক করছে পুলিশ

advertisement

ভারতের রাজপথে এখন এক পরিচিত মুখ নেহা বোরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে বিগত কয়েক মাসে ক্ষুব্ধ ‘জেন–জি’ প্রজন্ম যে তীব্র আন্দোলন গড়ে তুলেছে, সেই প্রতিবাদী তরুণদের প্রধান প্রতীক হয়ে উঠেছেন ২৯ বছর বয়সী এই বামপন্থী ছাত্রনেত্রী। কলেজ–বিশ্ববিদ্যালয়ের চত্বর পেরিয়ে তিনি এখন ভারতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে।

১২ অক্টোবর ভারতের প্রধান বিরোধী দলের নেতা রাহুল গান্ধী হাজার হাজার সমর্থককে নিয়ে সুপ্রিম কোর্টের উদ্দেশে পদযাত্রা করেন। প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণের দাবিতে আদালতে একটি আবেদন জমা দিতে যাচ্ছিলেন তিনি। এ সময় পদযাত্রায় সামনে থাকা দুই নারীর কাঁধে তিনি হাত রেখেছিলেন। ওই দুই নারীর একজন রাহুলের চেয়ে দুই বছরের ছোট বোন প্রিয়াঙ্কা গান্ধী।

রাহুল গান্ধী তাঁর বোনকে নিজের ‘সবচেয়ে ভালো বন্ধু’ ও সবচেয়ে বিশ্বস্ত সহযোগী বলে অভিহিত করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর