advertisement
advertisement

সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জাইনীন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জাইনীন

জাইনীন করিম চৌধুরী

advertisement

রুবাইয়াত হোসেন পরিচালিত ও খনা টকিজ প্রযোজিত চলচ্চিত্র দ্য ডিফিকাল্ট ব্রাইড-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া টরন্টো (আইএফএফএসএ) ২০২৬-এ সেরা অভিনেতা (আন্তর্জাতিক ফিচার) পুরস্কার জিতেছেন বাংলাদেশের অভিনেত্রী জাইনীন করিম চৌধুরী।উৎসবটি ৮ থেকে ১৮ অক্টোবর টরন্টোতে অনুষ্ঠিত হয়।

আইএফএফএসএ সাউথ এশিয়ান স্ক্রিন কাউন্সিল অব কানাডার (এসএএসসি কানাডা) অংশ, যা উত্তর আমেরিকায় দক্ষিণ এশীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম।জাইনীন করিম চৌধুরী১ কোটি ১৬ লাখ টাকা পাচ্ছে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’দ্য ডিফিকাল্ট ব্রাইড-এ জাইনীন অভিনয় করেছেন এমন এক নারীর চরিত্রে, যার ভেতরের অস্বস্তি ক্রমশ বাড়তে থাকে যখন পরিবারের প্রত্যাশা, নিজের আকাঙ্ক্ষা আর নিজের শরীরের ওপর অধিকার একে অপরের মুখোমুখি দাঁড়ায়।

আইএফএফএসএর বিচারকেরা তাঁর অভিনয়ের নির্ভীকতা ও শারীরিক তীব্রতার কথা আলাদা করে উল্লেখ করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর