ঝিনাইদহে বাড়িতে ঢুকে এক নারীর (৪০) চুল কেটে দেওয়া হয়েছে। তাঁর সারা শরীরে মরিচের গুঁড়া লাগিয়েও নির্যাতন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী।পুলিশ বলছে, ওই গ্রামের আনোয়ার হোসেন নামের এক ব্যক্তির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর সন্দেহ আনোয়ারের স্ত্রী, দুই মেয়ে ও ছেলে এই ঘটনা ঘটিয়েছে।
আবদুর রশিদ নামের এক ব্যক্তি তাঁদের সহযোগিতা করেছেন।ভুক্তভোগী নারী বলেন, বৃহস্পতিবার নিজ বাড়িতে বসে ছিলেন তিনি। ঘরে ঘুমাচ্ছিল তাঁর ছেলে। এ সময় নারায়ণপুর গ্রামের আবদুর রশিদ নামের এক ব্যক্তি বাড়িতে এসে তাঁর বিরুদ্ধে আনোয়ারের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ তোলেন। এর কিছুক্ষণের মধ্যেই আনোয়ারের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে বাড়িতে আসেন।
তাঁরা পাঁচজন মিলে চুলের মুঠি ধরে তাঁকে মাটিতে ফেলে চুল কেটে দেন এবং সারা শরীরে মরিচের গুঁড়া লাগিয়ে দেন।ওই নারীর কান্না–চিৎকার শুনে ঘুম থেকে জেগে ছেলে মাকে বাঁচাতে গেলে তাঁকেও মারধর করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।