advertisement
advertisement

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বছরে ১ হাজার ৬৮০ কোটি টাকার ক্ষতির মুখে পড়বে দুই সমুদ্রবন্দর


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বছরে ১ হাজার ৬৮০ কোটি টাকার ক্ষতির মুখে পড়বে দুই সমুদ্রবন্দর

চট্টগ্রাম সমুদ্রবন্দর

advertisement

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, সামুদ্রিক জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ে প্রতিবছর ১ হাজার ৬৮০ কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়বে দেশের দুই সমুদ্রবন্দর।

আগামী ১০০ বছরে চট্টগ্রাম ও মোংলা বন্দরের সেই ক্ষতির মোট পরিমাণ দাঁড়াবে ১৩ দশমিক ৬ বিলিয়ন ডলার (১ লাখ ৬৮ হাজার ৬৪ কোটি টাকা)।এশীয় উন্নয়ক ব্যাংক (এডিবি) ‘বাড়ছে উপকূলীয় অঞ্চলের ঝুঁকি: সহনশীল ভবিষ্যতের জন্য কর্মপরিকল্পনা’ শীর্ষক এশিয়া প্যাসিফিক ক্লাইমেট প্রতিবেদনে এ আর্থিক ক্ষতির চিত্র তুলে ধরেছে।

গত বুধবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।এডিবি বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে দক্ষিণ এশিয়ার সমুদ্রবন্দরগুলোর পরিচালনাগত সক্ষমতায় প্রভাব পড়বে, বন্দরের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর