advertisement
advertisement

উপহার দেওয়ার আগে মুমিন যে ৫ কথা মনে রাখেন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
উপহার দেওয়ার আগে মুমিন যে ৫ কথা মনে রাখেন

advertisement

উপহার মানুষের মনের দূরত্ব ঘোচায়, পারস্পরিক ভালোবাসার সেতুবন্ধ তৈরি করে। প্রিয়জনকে কোনো কিছু উপহার দেওয়া শুধু একটি সামাজিক শিষ্টাচার নয়; ইসলামে এটি নবীজির একটি সুমধুর সুন্নত।তবে মুমিনের জীবনে যেকোনো কাজই ইবাদত হয়ে ওঠে, যখন তা সঠিক নিয়ম ও পরিশুদ্ধ নিয়তে সম্পন্ন হয়।

তাই কাউকে কোনো কিছু উপহার দেওয়ার আগে ইসলামি শিষ্টাচারগুলো মাথায় রাখা জরুরি।১. আল্লাহর সন্তুষ্টির নিয়ত উপহার দেওয়ার পেছনে মূল উদ্দেশ্য হতে হবে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি অর্জন।

উপহার দিয়ে বিনিময়ে অন্য কোনো ফায়দা বা আরও দামি কিছু পাওয়ার আশা করলে তার আত্মিক সৌন্দর্য নষ্ট হয়ে যায়।কোরআনে নিঃস্বার্থ দানের প্রশংসায় বলা হয়েছে, ‘তারা বলে, আমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদের আহার করাই; আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না এবং কোনো কৃতজ্ঞতাও নয়।’ (সুরা ইনসান, আয়াত: ৯)ইমাম গাজালি লিখেছেন, যখন কোনো দাতা শুধু গ্রহীতার ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টির আশায় নিঃস্বার্থভাবে কিছু দান করেন, তখনই তা প্রকৃত উপহার বা ‘হাদিয়া’ হিসেবে গণ্য হয়; এর বাইরে জাগতিক স্বার্থ মিশে থাকলে তা আর উপহার থাকে না, বরং তা একপ্রকার ঘুষ বা ব্যবসায়িক লেনদেনে পরিণত হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর