advertisement
advertisement

হ্যাকাররা কীভাবে স্মার্ট ফ্রিজ হ্যাক করেছিলেন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
হ্যাকাররা কীভাবে স্মার্ট ফ্রিজ হ্যাক করেছিলেন

ফ্রান্সে সুপার মার্কেটের ফ্রিজ হ্যাকড হয়েছিল

advertisement

সম্প্রতি ফ্রান্সের প্রায় ৭০০টি সুপারমার্কেটে এক অভূতপূর্ব বিপর্যয় ঘটে। শত শত ডিপফ্রিজের বরফ গলে ভেসে যায় মেঝে। এতে নষ্ট হয় বিপুল পরিমাণ খাদ্যপণ্য। এমনকি তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গিয়ে কোথাও কোথাও অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। এই সাইবার হামলায় এক কোটি ইউরোর ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

তবে প্রযুক্তিগতভাবে কীভাবে সম্ভব হলো এই হামলা?আধুনিক সুপারমার্কেটের রেফ্রিজারেশনের ব্যবস্থা বা ফ্রিজগুলো কেন্দ্রীয়ভাবে অনলাইন কন্ট্রোলারের মাধ্যমে পরিচালিত হয়।

এতে প্রযুক্তিবিদেরা দূর থেকেই ইন্টারনেটের সাহায্যে তাপমাত্রা নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করতে পারেন।ফরাসি সাইবার নিরাপত্তা সংস্থা এএনএসএসআই জানিয়েছে, হ্যাকাররা মূলত ড্যানফস ও কোপল্যান্ডের মতো বহুজাতিক প্রতিষ্ঠানের পুরোনো ও মেয়াদোত্তীর্ণ সফটওয়্যারচালিত কন্ট্রোলারগুলোকে নিশানা করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর