advertisement
advertisement

অরুণাচল প্রদেশের ৬-৭ কিলোমিটার ভেতরে আসলেই কি ঢুকে পড়েছে চীনের বাহিনী


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
অরুণাচল প্রদেশের ৬-৭ কিলোমিটার ভেতরে আসলেই কি ঢুকে পড়েছে চীনের বাহিনী

রাজস্থান রাজ্যের সেন্ট্রাল ট্রেনিং কলেজে বক্তৃতা করছেন আইটিবিপির মহাপরিচালক শত্রুজিৎ কাপুর

advertisement

ভারতের অরুণাচল প্রদেশের চীন সীমান্তে অস্থিরতা আছে, এই প্রথম তা স্বীকার করেছে কেন্দ্রীয় বিজেপি সরকার।

গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, ভারত ও চীন প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর অমীমাংসিত বিষয়গুলোর সমাধান এবং যেকোনো ভুল-বোঝাবুঝি এড়াতে কূটনৈতিক ও সামরিক ব্যবস্থা অব্যাহত রেখেছে।জয়সোয়াল উল্লেখ করেছেন, ভারত-চীন সীমান্ত এলাকার পরিস্থিতি ‘চীনের বাহিনী নির্ধারিত টহল ব্যবস্থা বা প্যাটার্ন থেকে সরে আসলে সময়ে সময়ে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।’ ​তবে শুক্রবার রাত পর্যন্ত এই বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বক্তব্য জানা যায়নি।চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘সীমান্তের উন্নত ব্যবস্থাপনার জন্য উভয় পক্ষই উপযুক্ত এলাকাগুলোতে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসসি) সম্পর্কিত পারস্পরিক ধারণা ও বোঝাপড়া বৃদ্ধি করতে আলোচনা করতে সম্মত হয়েছে।

আমি এটিও জোর দিয়ে বলতে চাই, সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক উন্নয়নের জন্য অপরিহার্য।’ভারতের আধা সামরিক বাহিনী ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ সিং কাপুরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য এসেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর