advertisement
advertisement

খালি চোখে প্রায় দেখাই যায় না এমন জীবের ছবি তুলে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন কুতুব উদ্দিন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
অডিওতে সংবাদ শুনুন
খালি চোখে প্রায় দেখাই যায় না এমন জীবের ছবি তুলে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন কুতুব উদ্দিন

কুতুব উদ্দিনের পুরস্কারজয়ী সিরিজের ছবিটির নাম ‘টাইনি ড্যান্সার’ বা ‘খুদে নৃত্যশিল্পী’

advertisement

খালি চোখে প্রায় দেখাই যায় না, এমন সব খুদে জীবের ছবি তোলেন কুতুব উদ্দিন। তেমনই এক জাতের অণুজীব স্লাইম মোল্ডের ছবি তুলে এবার জিতেছেন ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার প্রতিযোগিতার পোর্টফোলিও পুরস্কার।

যুক্তরাজ্যপ্রবাসী এই বাংলাদেশির গল্প শোনাচ্ছেন সজীব মিয়াকুতুব উদ্দিনের পুরস্কারজয়ী সিরিজের ছবিটির নাম ‘টাইনি ড্যান্সার’ বা ‘খুদে নৃত্যশিল্পী’কুতুব উদ্দিনের পুরস্কারজয়ী গুচ্ছ ছবিগুলোর নাম ‘সিক্রেট ওয়ার্ল্ড’। ছয়টি ছবিতে উঠে এসেছে স্লাইম মোল্ডের প্রজননকাঠামো। স্লাইম মোল্ড ছত্রাকের মতো দেখতে একধরনের জীব, যা পচা কাঠসহ আর্দ্র পরিবেশে জন্মে। এদের আকার মাত্র ১ থেকে ২ মিলিমিটার। খালি চোখে সহজে নজরে পড়ে না।

ম্যাক্রো লেন্সের সাহায্যে এদের সূক্ষ্ম গঠন, রং ও বিন্যাস ক্যামেরায় ধরেছেন কুতুব।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর