advertisement

পোলার্ড মাঠেও খেলেন, মাঠের বাইরেও খেলেন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১:৪০ অপরাহ্ণ
অডিওতে সংবাদ শুনুন
পোলার্ড মাঠেও খেলেন, মাঠের বাইরেও খেলেন

মুম্বাই ইন্ডিয়ানসের কোচ কাইরন পোলার্ড

advertisement

কাইরন পোলার্ডের পরিচয়ের শেষ নেই। চলতি মাসের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটারকে এক কোটি টাকার বেশি মূল্যে দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকার লিগ এসএ টুয়েন্টির দল জোবার্গ সুপার কিংস। এই পোলার্ডকেই আজ আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানস প্রধান কোচ বানিয়েছে।পোলার্ড ২০২৩ সাল থেকেই মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটিং কোচ। এর আগে দলটির হয়ে ২০১০ থেকে ২০২২—এই সময়ে খেলেছেন। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে প্রথম ১৫০ ম্যাচ খেলার কীর্তিও তাঁর।

এরপর পোলার্ড আইপিএল থেকে অবসর নেন।আইপিএল থেকে অবসর নিলেও ক্রিকেট থেকে নেননি। অন্য লিগগুলোতে এখনো ক্রিকেটার পোলার্ডের চাহিদা তুঙ্গে। পোলার্ড সর্বশেষ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও খেলেছেন। ৮ ম্যাচে ১৪৪ স্ট্রাইক রেটে রান করেছেন ১৯৬। সর্বশেষ কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্টেও খেলেন।

এই টুর্নামেন্টে ৭ ম্যাচে করেন ১৬৩ রান।সর্বশেষ সিপিএলে খেলেছেন পোলার্ডমেজর লিগ ক্রিকেট ও সংযুক্ত আরব আমিরাতের আইএল টি–টুয়েন্টির সর্বশেষ মৌসুমেও খেলেছেন এই অলরাউন্ডার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর