জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিজ্ঞানীদের দীর্ঘদিনের সতর্কবার্তা সত্ত্বেও বিশ্বজুড়ে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমছে না। জাতিসংঘ বলছে, প্রাক্-শিল্প যুগের তুলনায় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা এখন আর সম্ভব নয়।
বর্তমান পরিস্থিতি চলতে থাকলে এই শতাব্দীর শেষ নাগাদ পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যেতে পারে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলে কী ধরনের বিপদ তৈরি হতে পারে, তা নিয়ে বিজ্ঞানীরা বারবার সতর্ক করেছেন। কিন্তু সেই সতর্কবার্তা সত্ত্বেও বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ কমছে না।
বিভিন্ন দেশের সরকারও জীবাশ্ম জ্বালানি নির্ভর অর্থনীতি থেকে বের করে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না।জাতিসংঘের সর্বশেষ ‘এমিশনস গ্যাপ রিপোর্ট’-এ বলা হয়েছে, এখন ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্য ধরে রাখার একমাত্র উপায় হলো সাময়িকভাবে এই সীমা অতিক্রম করতে দেওয়া।
সূত্র: প্রথম আলো


