advertisement
advertisement

বিশ্বজুড়ে জনপ্রিয় ফল কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১:১০ অপরাহ্ণ
এআই দিয়ে নিউজ পড়ুন শুনুন বাটনে চাপুন। বাংলা ভয়েস থাকলে সেটি ব্যবহার হবে।
বিশ্বজুড়ে জনপ্রিয় ফল কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে

শরীরে পুষ্টির জন্য কলা খুব উপকারী একটি ফল

advertisement

জলবায়ু সংকট ও নানা রোগবালাইয়ের কারণে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফল কলা হুমকির মুখে পড়েছে। তবে গবেষকেরা সম্প্রতি দাবি করেছেন, প্রজননপ্রযুক্তির নতুন এক অগ্রগতির মাধ্যমে ক্যাভেন্ডিশ জাতের কলার টিকে থাকা নিশ্চিত করা যেতে পারে।বিশ্বে টমেটোর পর সবচেয়ে বেশি খাওয়া ফল হলো কলা।

বছরে বিশ্বে প্রায় ১৩ কোটি ৯০ লাখ টন কলা উৎপাদিত হয়।কলার এক হাজারের বেশি জাত রয়েছে, তবে বিশ্বের বেশির ভাগ মানুষের ফলের পাত্রে মূলত ক্যাভেন্ডিশ জাতের কলাই দেখা যায়। ১৯৫০-এর দশক থেকে পানামা রোগের শিকার হয়ে হারিয়ে যায় ‘গ্রোস মিশেল’ জাতের কলা। এরপর বাজার দখল করে নিয়েছে এই ‘ক্যাভেন্ডিশ’।বাণিজ্যিক ক্যাভেন্ডিশ কলা মূলত প্রজননে অক্ষম ক্লোন।

ফলে সব গাছের জিন হুবহু এক হওয়ায় পুরো জাতটি একই রোগের শিকার হওয়ার সমান ঝুঁকি রয়েছে।তবে ক্যাভেন্ডিশ জাতটিও এখন রোগটির নতুন রূপ ‘টিআর৪’-এর (ট্রপিক্যাল রেস ৪) হুমকিতে পড়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর