advertisement

নতুন সরকারের সময়েও পদোন্নতি হয়নি শিক্ষা ক্যাডারে: দায় ব্যক্তিবিশেষের, নাকি ব্যবস্থার

নতুন সরকারের সময়েও পদোন্নতি হয়নি শিক্ষা ক্যাডারে:  দায় ব্যক্তিবিশেষের, নাকি ব্যবস্থার
শিক্ষকতা
ফটো কার্ড প্রিন্ট
এআই দিয়ে নিউজ পড়ুন শুনুন বাটনে চাপুন। বাংলা ভয়েস থাকলে সেটি ব্যবহার হবে।

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে প্রায় সব ক্যাডারের ডিপিসি বসেছে, পদোন্নতির জিও হয়েছে। কোনো ক্যাডারে একাধিক টায়ারে পদোন্নতি হয়েছে, কোনো কোনো ক্যাডারে রেকর্ডসংখ্যক সুপারনিউমারি পদ সৃজন হয়েছে; শুধু ভাগ্য দেবতা সহায় হননি শিক্ষা ক্যাডারে।

চলতি বছর ৩০ জুন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী বরাবর দেওয়া স্মারকলিপিতে ২৪ থেকে ৩৮তম ব্যাচ পর্যন্ত যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি, প্রয়োজনীয় ক্ষেত্রে ভূতাপেক্ষ পদোন্নতি এবং পদস্বল্পতা নিরসনে সুপারনিউমারারি পদ সৃষ্টির দাবি জানানো হয়।পর্যটন করপোরেশনের প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পাঁচ কোর্স, ভর্তি ফি–আবেদনের যোগ্যতা কী প্রভাষকদের পদোন্নতির লক্ষ্যে ১৬, ১৭ ও ২১ সেপ্টেম্বর তিন কর্ম ডিপিসি বসেছিল।

২১ তারিখের পর হুতিদের ব্যালিস্টিক মিসাইল হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করেছে, মধ্যপ্রাচ্যের জিও পলিটিক্যাল পাওয়ার ডাইনামিকসে আমূল পরিবর্তন এসেছে, পদ্মা-মেঘনায় হাজারো কিউসেক জল গড়িয়েছে, শত শত আলোকবর্ষ দূরের নক্ষত্রগুলো থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছেছে; কিন্তু শিক্ষকদের পদোন্নতি ডিপিসি থেকে জিও পর্যন্ত পৌঁছায়নি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ গভীর রাতে ছয় ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী গভীর রাতে ছয় ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বৃদ্ধি একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বৃদ্ধি শিক্ষক দিবসে এবার ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার শিক্ষক দিবসে এবার ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার প্রাথমিকে শিক্ষক পদে পর্যায়ক্রমে নিয়োগপত্র দেওয়া হচ্ছে, চলবে ১ অক্টোবর পর্যন্ত: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী প্রাথমিকে শিক্ষক পদে পর্যায়ক্রমে নিয়োগপত্র দেওয়া হচ্ছে, চলবে ১ অক্টোবর পর্যন্ত: প্রা...
advertisement

নতুন ঋণেও আইএমএফের পুরোনো শর্ত, রাজস্ব সংস্কার কতটা এগোল

নতুন ঋণেও আইএমএফের পুরোনো শর্ত, রাজস্ব সংস্কার কতটা এগোল

রাজস্ব খাত সংস্কার উদ্যোগে গতি এসেছে। সংস্কার উদ্যোগগুলোর অন্যতম হলো—জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও আদায়—দুই আলাদা বিভাগ করা; একক মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট নির্ধারণ; শুল্ক–কর কর ছাড় কমিয়ে আনা ইত্যাদি।আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আগের ঋণ কর্মসূচির জন্য এসব সংস্কারের শর্ত ছিল।

আগের ঋণ কর্মসূচি বাতিল করে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করেছে বাংলাদেশ।দুই থেকে তিন মাস ধরে এই আলোচনা চলছে। নতুন ঋণ কর্মসূচিতেও একই ধরনের শর্ত নিয়ে আলোচনা চলছে বলে দায়িত্বশীল সূত্রগুলো বলছে। এই কর্মসূচির আওতায় ৪৫০ কোটি ডলার ঋণের প্রাথমিক আলোচনা চলছে।

নতুন কর্মসূচির মেয়াদ হবে তিন বছর।গত সপ্তাহে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক যৌথ সভার সাইডলাইন বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে আইএমএফ কর্মকর্তাদের বৈঠক হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের হাতে এবার ভিন্ন এক অস্ত্র

ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের হাতে এবার ভিন্ন এক অস্ত্র
হুতি যোদ্ধা, সানা, ইয়েমেন

সৌদি আরবের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি ভিন্ন এক অস্ত্র ব্যবহারের পথ বেছে নিয়েছেন ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির বিরুদ্ধে জোরালো প্রচারযুদ্ধ শুরু করেছেন তাঁরা। আর এ প্রচারে সৌদি নেতৃত্বের ভাবমূর্তি নষ্ট করতে তাঁদের প্রধান অস্ত্র হয়ে উঠেছেন কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টিন।

তাঁর সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু ফাইল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।প্রকাশিত এসব নথির বরাত দিয়ে হুতিরা জোর প্রচার চালাচ্ছে, সৌদি রাজপরিবারের সঙ্গে যোগাযোগ থাকা ব্যক্তিরা পবিত্র কাবার গিলাফ কুখ্যাত অপরাধী এপস্টিনের ব্যক্তিগত দ্বীপে পাঠিয়েছিলেন। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন পাচারের মামলায় কারাবন্দী থাকা অবস্থায় ২০১৯ সালে নিউইয়র্কের কারাগারে মারা যান এপস্টিন।

কর্মকর্তাদের ভাষ্যমতে, তিনি আত্মহত্যা করেছিলেন।সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ তুলে হুতি প্রেসিডেন্ট মাহদি আল-মাশাত বলেন, যাঁরা এপস্টিনকে পবিত্র কাবার গিলাফ দিয়েছিলেন, তাঁরাই মূলত মক্কাকে নিশানা করছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ২৪ অক্টোবর ভোর সাড়ে পাঁচটার দিকে মগবাজারে এ ঘটনা ঘটে। বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন