advertisement

নতুন ঋণেও আইএমএফের পুরোনো শর্ত, রাজস্ব সংস্কার কতটা এগোল

নতুন ঋণেও আইএমএফের পুরোনো শর্ত, রাজস্ব সংস্কার কতটা এগোল
ফটো কার্ড প্রিন্ট
এআই দিয়ে নিউজ পড়ুন শুনুন বাটনে চাপুন। বাংলা ভয়েস থাকলে সেটি ব্যবহার হবে।

রাজস্ব খাত সংস্কার উদ্যোগে গতি এসেছে। সংস্কার উদ্যোগগুলোর অন্যতম হলো—জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও আদায়—দুই আলাদা বিভাগ করা; একক মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট নির্ধারণ; শুল্ক–কর কর ছাড় কমিয়ে আনা ইত্যাদি।আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আগের ঋণ কর্মসূচির জন্য এসব সংস্কারের শর্ত ছিল।

আগের ঋণ কর্মসূচি বাতিল করে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করেছে বাংলাদেশ।দুই থেকে তিন মাস ধরে এই আলোচনা চলছে। নতুন ঋণ কর্মসূচিতেও একই ধরনের শর্ত নিয়ে আলোচনা চলছে বলে দায়িত্বশীল সূত্রগুলো বলছে। এই কর্মসূচির আওতায় ৪৫০ কোটি ডলার ঋণের প্রাথমিক আলোচনা চলছে।

নতুন কর্মসূচির মেয়াদ হবে তিন বছর।গত সপ্তাহে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক যৌথ সভার সাইডলাইন বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে আইএমএফ কর্মকর্তাদের বৈঠক হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

তেলের দাম ছয় মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি প্রায় ১১৭ ডলার তেলের দাম ছয় মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি প্রায় ১১৭ ডলার ক্যালিফোর্নিয়ায় শতকোটিপতিদের সম্পদে ৫ শতাংশ কর আরোপের প্রস্তাব ক্যালিফোর্নিয়ায় শতকোটিপতিদের সম্পদে ৫ শতাংশ কর আরোপের প্রস্তাব তীব্র প্রতিযোগিতার মধ্যেও ইইউর বাজারে জুতা রপ্তানিতে চমক তীব্র প্রতিযোগিতার মধ্যেও ইইউর বাজারে জুতা রপ্তানিতে চমক এবার লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট জব্দ এবার লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট জব্দ ২ হাজার ডলারের ভাঁজ করা আইফোন 
বাজারে, এবার উন্মাদনা কম কেন ২ হাজার ডলারের ভাঁজ করা আইফোন বাজারে, এবার উন্মাদনা কম কেন
advertisement

ট্রাম্পের নতুন নীতি যেভাবে ইউক্রেনকে আরও বিপদে ফেলে দিল

ট্রাম্পের নতুন নীতি যেভাবে ইউক্রেনকে আরও বিপদে ফেলে দিল
রাশিয়ার হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া ইউক্রেনের এলাকা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার বলেছেন যে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে রাশিয়া ও চীনের সঙ্গে আলোচনায় বসতে তিনি রাজি আছেন। তাঁর মতে, ‘সত্যি বলতে, ইউক্রেন ইস্যুতে রাশিয়া বেশ সুবিধাজনক অবস্থানেই ছিল।

তারা খুব বেশি কিছু করেনি।’ অথচ তাঁর এই বক্তব্যের মাঝেই ইউক্রেনের হাসপাতাল, স্কুল ও জ্বালানি স্থাপনাগুলোতে রুশ ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যে স্পেসএক্স কর্তৃক প্রদত্ত সামরিক ইন্টারনেট সেবা ‘স্টারশিল্ড’ সম্পূর্ণ পুনর্বহাল, ওয়াশিংটনের সঙ্গে পূর্ণাঙ্গ গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য বারবার আবেদন জানাচ্ছেন—তার মূল কারণই হলো মস্কোর এই ক্রমবর্ধমান বিমান হামলা।কিয়েভ স্কুল অব ইকোনমিকস-এর তথ্য অনুযায়ী, কেবল সেপ্টেম্বর মাসেই মস্কো ইউক্রেনের বেসামরিক লক্ষ্যবস্তুতে প্রায় চার হাজার হামলা চালিয়েছে, যা আগের বছরের তুলনায় ৬৫ শতাংশ বেশি।

এর মধ্যে ১৪৫টি হামলা ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ক্ষতি করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সার্বিয়ায় নির্বাচনে কি দীর্ঘদিনের শাসক আলেকসান্দার ভুচিস তরুণদের বিক্ষোভে হারতে বসেছেন

সার্বিয়ায় নির্বাচনে কি দীর্ঘদিনের শাসক আলেকসান্দার ভুচিস তরুণদের বিক্ষোভে হারতে বসেছেন
সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে তরুণদের বিক্ষোভ

ইউরোপের দেশ সার্বিয়ায় আগামীকাল রোববার পার্লামেন্ট নির্বাচন। নির্বাচনের প্রাক্কালে তরুণদের আন্দোলনে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন দেশটির দীর্ঘদিনের শাসক আলেকসান্দার ভুসিচ। তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন চলমান বিক্ষোভের অন্যতম প্রধান মুখ হয়ে ওঠা ইলিজা সারদানোভিচ।

তিনি পেশায় মেডিক্যাল কলেজের শিক্ষক, হৃদ্‌রোগ বিশেষজ্ঞ।সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির (এসএনএস) প্রার্থী হিসেবে ২০১২ সালে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন আলেকসান্দার ভুসিচ। তার পর থেকে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হিসেবে তিনি সার্বিয়ার রাজনীতিতে আধিপত্য বিস্তার করে আছেন।আন্দোলনরত তরুণ-শিক্ষার্থীরা নির্বাচনে প্রার্থী হয়নি।

সার্বিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনুষদভিত্তিক শিক্ষার্থী সম্মেলন থেকে ২৫০ জনকে এ নির্বাচনে প্রার্থী করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

লাল শাড়ি, সোনালি ব্লাউজে শেফালি বাগ্গা: ভাইরাল এই লুক ঘিরে এত আলোচনা কেন?

লাল শাড়ি, সোনালি ব্লাউজে শেফালি বাগ্গা: ভাইরাল এই লুক ঘিরে এত আলোচনা কেন?

গাঢ় লাল শাড়ি, সোনালি মিরর-ওয়ার্কের ব্লাউজ আর মিনিমাল সাজ। শেফালি বাগ্গার এই লুক নজর কেড়েছে নেটিজেনদের।শাড়ির সাবেকি সৌন্দর্যের সঙ্গে ঝলমলে স্টেটমেন্ট ব্লাউজের বৈপরীত্য, খোলা চুল আর আত্মবিশ্বাসী উপস্থিতি। সব মিলিয়ে সাজটি হয়ে উঠেছে আলোচনার বিষয়।

তবে শুধু ফ্যাশনই নয়, শেফালিকে ঘিরে সাম্প্রতিক আলোচনাও বাড়িয়েছে এই লুকের প্রতি আগ্রহ।লাল শাড়িতে সাবেকি সৌন্দর্য, ব্লাউজে ঝলমলে ছোঁয়া View this post on Instagram A post shared by Spot Wire (@spottwire) শেফালির শাড়িটি গাঢ় মেরুন-লাল রঙের। শিফন শাড়ির ক্ল্যাসিক টেক্সচার আর কাঁধ বেয়ে নেমে আসা আঁচলে রয়েছে সাবেকি সৌন্দর্য। শাড়িতে অতিরিক্ত কারুকাজ নেই।

বরং পুরো সাজের আকর্ষণ হয়ে উঠেছে সোনালি স্টেটমেন্ট ব্লাউজটি।ব্লাউজজুড়ে মিরর ও সিকুইনের কাজ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন