advertisement
advertisement

তীব্র প্রতিযোগিতার মধ্যেও ইইউর বাজারে জুতা রপ্তানিতে চমক


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
তীব্র প্রতিযোগিতার মধ্যেও ইইউর বাজারে জুতা রপ্তানিতে চমক

প্রতীকী ছবি

advertisement

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চীনের সঙ্গে দাম নিয়ে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশি রপ্তানিকারকদের। ফলে ইইউ থেকে ক্রয়াদেশ কিছুটা কমছে। তারপরও যুক্তরাষ্ট্র থেকে আসা নতুন ক্রয়াদেশ ও অন্য বাজারে রপ্তানি বাড়তে থাকায় সামগ্রিকভাবে বাংলাদেশের জুতা রপ্তানিও বাড়ছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে তৈরি পোশাকের চেয়ে জুতা রপ্তানিতে বেশি প্রবৃদ্ধি হয়েছে।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৪২ কোটি মার্কিন ডলারের জুতা রপ্তানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ৩১ কোটি ডলারের জুতা। সেই হিসাবে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে জুতা রপ্তানি গত বছরের একই সময়ের চেয়ে বেড়েছে ৩৩ শতাংশ।

যদিও এই সময়ে দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে ৬ শতাংশের মতো।খাত–সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছর মার্কিন সরকারের পাল্টা শুল্ক আরোপের পর দেশটির বাজারে প্রতিযোগী দেশগুলোর তুলনায় উচ্চ শুল্কের মুখোমুখি হয় চীন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর