দ্বিতীয় পর্বের শেষে উল্লিখিত হয়েছে যে ওরহান বে তাঁর শাসনকালের প্রথমেই একটি নিয়মিত সেনাবাহিনী গড়ে তোলার উদ্যোগ নেন। তাঁর বাবা ওসমান গাজীর আমলের শেষের দিকে ওসমানীয় রাষ্ট্রে ১০ থেকে ১২ হাজার সৈন্য ছিল এবং ওরহান সিংহাসনে বসার পর থেকে সৈন্যসংখ্যা বৃদ্ধির দিকে মনোনিবেশ করেন। তা ছাড়া আলাউদ্দিন পাশার পরামর্শে ওরহানই প্রথম জেনিচারি বাহিনী গঠনের উদ্যোগ নেন।
জেনিচারি বাহিনী মূলত ছিল সেই বাহিনী, যারা ওসমানীয় সাম্রাজ্যের রাজধানীতে প্রাসাদের পাশেই বসবাস করত এবং রাজধানী সুরক্ষায় দক্ষতার সঙ্গে শত্রুর আক্রমণ মোকাবিলা করত। এ জন্য তাদের ছোট থেকে নিয়মতান্ত্রিকতা ও শৃঙ্খলার সঙ্গে পরিচর্যা করে, বেশ কঠোর প্রশিক্ষণের মাধ্যমে পরবর্তী সময়ে দক্ষ সৈন্য হিসেবে গড়ে তোলা হতো। আর জেনিচারি বাহিনী গঠনের জন্য বাছাই করা হতো বলকান অঞ্চলগুলোয় দাস হিসেবে বিক্রি করা খ্রিষ্টান ছেলেশিশুদের।
যদিও কিছু কিছু সূত্রে, অনাথ খ্রিষ্টান ছেলেশিশুদেরও বাছাই করার কথা উঠে এসেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।