advertisement

ঘুম থেকে তুলে কেক কাটাতেন, জন্মদিনে প্রিয় মানুষকে খুঁজছেন পরীমনি

ঘুম থেকে তুলে কেক কাটাতেন, জন্মদিনে প্রিয় মানুষকে খুঁজছেন পরীমনি
পরীমনি
ফটো কার্ড প্রিন্ট
এআই দিয়ে নিউজ পড়ুন শুনুন বাটনে চাপুন। বাংলা ভয়েস থাকলে সেটি ব্যবহার হবে।

চিত্রনায়িকা পরীমনির জন্মদিন মানেই একসময় ছিল ঢালিউডে বাড়তি আয়োজন। পাঁচ তারকা হোটেলের ঝলমলে পরিবেশ, থিম ধরে সাজপোশাক, তারকাদের উপস্থিতি, কেক কাটা আর নাচ-গান; সব মিলিয়ে জন্মদিন ঘিরে হতো আলোচনা। সেই আয়োজনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ত সামাজিক যোগাযোগমাধ্যমে। কখনো বিমানের কেবিন ক্রু, কখনো ব্যতিক্রমী পোশাকে হাজির হয়ে অনুষ্ঠানের অতিথিদের চমকে দিতেন তিনি। তবে সময়ের সঙ্গে বদলেছে জন্মদিনের উদ্‌যাপন।

বদলেছে তাঁর ব্যক্তিজীবনের চিন্তাভাবনাও। এখনো সাড়ম্বরে উদ্‌যাপন করেন জন্মদিন, তবে পরিসর আগের চেয়ে ছোট করে নিয়েছেন।পরীমনিআজ ২৪ অক্টোবর পরীমনির ৩৪তম জন্মদিন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার পর দুই সন্তানকে নিয়ে কেক কেটেছেন তিনি। তবে এই সময়টায় নানা শামসুল হক গাজীকে অনেক বেশি মনে পড়েছে তাঁর। বললেন, ‘নানা বেঁচে থাকতে আমাকে ঘুম থেকে তুলে কেক কাটতেন। এখন তো আমার সেই মানুষটা নেই।

মনে পড়লে কান্না পায়।’এক দশকের বেশি সময়ের অভিনয়জীবনে তিনি পেয়েছেন তারকাখ্যাতি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় দুই কোটির মতো অনুসারী ও আলোচনার কেন্দ্রে থাকার নানান অভিজ্ঞতাও।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কৌতুক কৌতুক ভাবুক সম্রাট ভাবুক সম্রাট রিপলি’স বিলিভ ইট অর নট! রিপলি’স বিলিভ ইট অর নট! সবজান্তা সমীপেষু সবজান্তা সমীপেষু আমির খান বললেন, ‘৫৬ বছর বয়সে বুঝেছি, ৮৬ বছরে বুঝলে দেরি হয়ে যেত’ আমির খান বললেন, ‘৫৬ বছর বয়সে বুঝেছি, ৮৬ বছরে বুঝলে দেরি হয়ে যেত’
advertisement

নতুন ঋণেও আইএমএফের পুরোনো শর্ত, রাজস্ব সংস্কার কতটা এগোল

নতুন ঋণেও আইএমএফের পুরোনো শর্ত, রাজস্ব সংস্কার কতটা এগোল

রাজস্ব খাত সংস্কার উদ্যোগে গতি এসেছে। সংস্কার উদ্যোগগুলোর অন্যতম হলো—জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও আদায়—দুই আলাদা বিভাগ করা; একক মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট নির্ধারণ; শুল্ক–কর কর ছাড় কমিয়ে আনা ইত্যাদি।আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আগের ঋণ কর্মসূচির জন্য এসব সংস্কারের শর্ত ছিল।

আগের ঋণ কর্মসূচি বাতিল করে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করেছে বাংলাদেশ।দুই থেকে তিন মাস ধরে এই আলোচনা চলছে। নতুন ঋণ কর্মসূচিতেও একই ধরনের শর্ত নিয়ে আলোচনা চলছে বলে দায়িত্বশীল সূত্রগুলো বলছে। এই কর্মসূচির আওতায় ৪৫০ কোটি ডলার ঋণের প্রাথমিক আলোচনা চলছে।

নতুন কর্মসূচির মেয়াদ হবে তিন বছর।গত সপ্তাহে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক যৌথ সভার সাইডলাইন বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে আইএমএফ কর্মকর্তাদের বৈঠক হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের হাতে এবার ভিন্ন এক অস্ত্র

ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের হাতে এবার ভিন্ন এক অস্ত্র
হুতি যোদ্ধা, সানা, ইয়েমেন

সৌদি আরবের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি ভিন্ন এক অস্ত্র ব্যবহারের পথ বেছে নিয়েছেন ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির বিরুদ্ধে জোরালো প্রচারযুদ্ধ শুরু করেছেন তাঁরা। আর এ প্রচারে সৌদি নেতৃত্বের ভাবমূর্তি নষ্ট করতে তাঁদের প্রধান অস্ত্র হয়ে উঠেছেন কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টিন।

তাঁর সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু ফাইল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।প্রকাশিত এসব নথির বরাত দিয়ে হুতিরা জোর প্রচার চালাচ্ছে, সৌদি রাজপরিবারের সঙ্গে যোগাযোগ থাকা ব্যক্তিরা পবিত্র কাবার গিলাফ কুখ্যাত অপরাধী এপস্টিনের ব্যক্তিগত দ্বীপে পাঠিয়েছিলেন। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন পাচারের মামলায় কারাবন্দী থাকা অবস্থায় ২০১৯ সালে নিউইয়র্কের কারাগারে মারা যান এপস্টিন।

কর্মকর্তাদের ভাষ্যমতে, তিনি আত্মহত্যা করেছিলেন।সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ তুলে হুতি প্রেসিডেন্ট মাহদি আল-মাশাত বলেন, যাঁরা এপস্টিনকে পবিত্র কাবার গিলাফ দিয়েছিলেন, তাঁরাই মূলত মক্কাকে নিশানা করছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ২৪ অক্টোবর ভোর সাড়ে পাঁচটার দিকে মগবাজারে এ ঘটনা ঘটে। বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন