আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গতকাল শুক্রবার ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। কয়েক সপ্তাহের মধ্যে ইরানে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালাবে বলে আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা। এ আশঙ্কায় বাজারে তেলের দাম বেড়েছে।গতকাল ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ ডলার ৭২ সেন্টে উঠেছে। গতকাল পশ্চিমা দেশসহ বিশ্বের অধিকাংশ দেশের শেষ সপ্তাহিক কর্মদিবস।
শনি ও রোববার বাজার বন্ধ থাকে।বাস্তবতা হলো, গতকাল দাম বাড়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম গত ২৯ এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ে উঠল। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ ডলার ২৭ সেন্ট হয়েছে।এদিকে ইরানের সেনাপ্রধান বলেছেন, সামরিক সক্ষমতা বাড়ার পর দেশটির বাহিনী এখন অসম যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।গত সপ্তাহে ব্রেন্টের দাম বেড়েছে ৬ দশমিক ২ শতাংশ।
সূত্র: প্রথম আলো


