কানাডার ভিজিট ভিসার জাল কাগজপত্র ও মিথ্যা তথ্যের সহায়তায় একটি সংঘবদ্ধ ভিজিট ভিসা জালিয়াতি চক্র পরিচালনাকারী পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ)। ২২ অক্টোবর ২০২৬, সিবিএসএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কানাডার কুইবেকের প্রভিন্সের প্ররভ্যালিফিল্ড আদালতে এ–সংক্রান্ত মামলায় চার অভিযুক্তকে হাজির করা হয়েছে।
অভিযুক্তরা হলেন—মন্ট্রিয়ালের বাসিন্দা রাসেল মির্জা ও মোহাম্মদ আমিনুল ইসলাম, টরন্টোর বাসিন্দা মো. মুদাসসার আলম ভূঁইয়া এবং বাংলাদেশে অবস্থানরত মো. রাকিবুল হাসান। রাকিবুল হাসান বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই চক্রে তাঁদের আরও এক সহযোগী জড়িত রয়েছেন বলে তদন্তে উঠে এসেছে।তদন্তের সূত্রপাত সিবিএসএ জানায়, ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ৩ জুলাই।
সেদিন কুইবেকের মেরসিয়ার শহরের একটি আবাসিক ভবনে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এক যৌথ নিয়ন্ত্রণ ও পরিদর্শন অভিযান চালায় সিবিএসএ।
সূত্র: প্রথম আলো

সার্বিয়ায় নির্বাচনে কি দীর্ঘদিনের শাসক আলেকসান্দার ভুচিস তরুণদের বিক্ষোভে হারতে বসেছ...
ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের হাতে এবার ভিন্ন এক অস্ত্র
গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়া চলছিল, হঠাৎ বন্দুকধারীর হামলায় প্রাণ গেল ৭ জনের
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর তিরে বিদ্ধ জ্ঞানেশ কুমারের ভাই
প্রতিমা বিসর্জনে যুক্ত ব্যক্তিদের ধর্ম বিচার পুলিশের কাজ নয়: কলকাতা পুলিশ কমিশনার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন