advertisement
advertisement

গুলিস্তানের ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১:৩২ অপরাহ্ণ
অডিওতে সংবাদ শুনুন
গুলিস্তানের ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

লাশ

advertisement

রাজধানীর গুলিস্তানে মতিউর রহমান পার্কের সামনের ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এ তথ্য জানিয়ে পল্টন থানার পুলিশ বলছে, যাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে, তাঁর বয়স আনুমানিক ৪০ বছর হতে পারে। তাঁর নাম–পরিচয় জানা যায়নি।পল্টন থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান অভি বলেন, ফুটপাতে ওই ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা।

পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।এসআই কামরুজ্জামান জানান, ওই ব্যক্তির পরনে ছিল ময়লা লুঙ্গি ও কালো গেঞ্জি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

তবে মৃত্যুর অন্য কোনো কারণ আছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর