advertisement
advertisement

ঢাকা পর্বের জমকালো উদ্বোধন, আঞ্চলিক ফাইনালে মোনালিসা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ২:১৮ অপরাহ্ণ
এআই দিয়ে নিউজ পড়ুন শুনুন বাটনে চাপুন। বাংলা ভয়েস থাকলে সেটি ব্যবহার হবে।
ঢাকা পর্বের জমকালো উদ্বোধন, আঞ্চলিক ফাইনালে মোনালিসা

ঢাকা পর্বের উদ্ধোধনী অনুষ্ঠানে ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কামরুন নাহার ডানা (ট্রফির বাঁ পাশে), জাতীয় দলের সাবেক অধিনায়ক ডালিয়া আক্তার, জাতীয় দলের সাবেক খেলোয়াড় খুরশিদা খাতুন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম আর কবির, স্টার নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোখছেদুল কামাল ও অনুষ্ঠানের সঞ্চালক প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র

advertisement

রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট ও চট্টগ্রাম ঘুরে প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এখন ঢাকায়। আজ সকালে সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে টুর্নামেন্টের ঢাকা পর্বের উদ্বোধনী ম্যাচে জিতে আঞ্চলিক ফাইনালে উঠেছে টাঙ্গাইলের মোনালিসা উইমেন্স স্পোর্টস একাডেমি। সিরাজগঞ্জের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রমীলা ফুটবল একাডেমিকে তারা ৩-০ গোলে হারিয়েছে।জয়ী দলের হয়ে জোড়া গোল করে ম্যাচসেরা হন ইভা আক্তার।

নিজের উচ্ছ্বাসের কথা জানিয়ে ইভা বলেন, ‘ভাবতেই পারিনি সেরার পুরস্কার পাব। তবে আমরা যেভাবে খেলেছি, আশা করি আমরা চূড়ান্ত পর্বে উঠব এবং আরও অনেক দূর যাব।’উদ্বোধনী ম্যাচের পর আয়োজিত হয় ঢাকা পর্বের উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানের সঞ্চালক প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র টুর্নামেন্টের সার্বিক পরিকল্পনা তুলে ধরে বলেন, ‘আমরা এই টুর্নামেন্টটা শুরু করেছি রংপুরে।তারপর রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম ঘুরে এখন ঢাকায় এসেছি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর