ধুলাবালু, বায়ুদূষণ ও রোদে ত্বক নিষ্প্রভ হয়ে যেতে পারে। দেখা দিতে পারে শুষ্কতা, লালচে ভাব ও সূক্ষ্ম রেখা। সংবেদনশীল ত্বকে এসব সমস্যা আরও বেশি হতে পারে।
তাই ত্বকের যত্নে সকালে প্রয়োজন সুরক্ষা, আর রাতে ত্বক পরিষ্কার করে আর্দ্রতা ধরে রাখা।বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, নিয়মিত ও সঠিকভাবে ত্বকের যত্ন নিলে পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে সুরক্ষিত রাখতে সহায়তা পাওয়া যায়।সকালে ত্বকের যত্নে ৪ ধাপ১. মুখ ধুয়ে নিন সকালে মৃদু ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন।
এমন ফেসওয়াশ বেছে নিন, যা ব্যবহারের পর ত্বক শুষ্ক বা টানটান লাগে না।২. সিরাম ব্যবহার করুন ত্বকের যত্নে অ্যান্টিঅক্সিড্যান্টসমৃদ্ধ সিরাম ব্যবহার করতে পারেন।
সূত্র: প্রথম আলো



