advertisement
advertisement

গাড়িতে গুলির ঘটনার পর আসিফের স্ত্রী বললেন, ‘কেউ একজন দৌড়ে পালিয়েছে’


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
গাড়িতে গুলির ঘটনার পর আসিফের স্ত্রী  বললেন, ‘কেউ একজন দৌড়ে পালিয়েছে’

আসিফ আকবর

advertisement

ঢাকার মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোর পৌনে পাঁচটার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। তাঁর গাড়িতে কে বা কারা গুলি করেছে, তা নিয়ে কোনো সন্দেহ করতে পারছেন না বলে জানিয়েছেন তাঁর স্ত্রী সালমা আসিফ মিতু।আসিফ আকবরের সেলফিতে সালমা আসিফ মিতুআজ শনিবার সকাল ১০টার দিকে প্রথম আলোর সঙ্গে কথা বলেন সালমা আসিফ মিতু।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আসিফ আমাকে এটুকু বলেছে, কে বাবা কারা আমার গাড়িতে গুলি করেছে। আমার গাড়ির ক্ষতি করেছে। আমি ওপর থেকে সিসিটিভিতে দেখেছি। গুলির শব্দ শুনেছি। এরপর নিচ থেকে দারোয়ান ডাকাডাকি করেছে। তারপর নিচে আসছি। এরপর কেউ একজন দৌড়ে পালিয়েছে।’ আসিফ আকবর।আসিফ আকবর কাউকে সন্দেহ করছেন কি না, জানতে চাইলে সালমা আসিফ মিতু বলেন, ‘আমাদের কাছে সন্দেহজনক কেউ নেই। আমরা এই জীবনে আজ পর্যন্ত কাউকে কখনো সন্দেহ করতে পারিনি।

সন্দেহ করার মতো কোনো ঘটনা তো আসিফের সঙ্গে কখনো ঘটেওনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর