পশ্চিম তীরের হেবরনের সড়কে সশস্ত্র ইসরায়েলি সেনারা। ২৩ অক্টোবর, ২০২৬
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে গুলি করে দুই সেনা হত্যার জবাব দিতে ‘ব্যাপক অভিযান’ শুরু করেছে ইসরায়েল। সেখানকার উত্তরাঞ্চলে অন্তত ১৩টি শহরে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। আটক করা হয়েছে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে।পশ্চিম তীরের নাবলুস, জেনিন, তুবাস, কালকিলিয়াসহ কয়েকটি শহর এবং জনপদে এসব অভিযান চালানো হচ্ছে।নাবলুসে অভিযান চালানোর পাশাপাশি কাছের জালুদ ও কারিউত গ্রামে ফিলিস্তিনিদের বাড়িতে তল্লাশি চালায় ইসরায়েলি বাহিনী।
জেনিনের কাছে আরাবেহ ও বুরকিনেও আটকের খবর পাওয়া গেছে। এ ছাড়া তুবাস এবং কাছের আক্কাবা শহরে প্রবেশ করেছেন ইসরায়েলি সেনারা।দক্ষিণাঞ্চলে হেবরনের এইন দেইর বাহা এবং আশপাশের এলাকাগুলোর শত শত ফিলিস্তিনি পরিবারকে অবিলম্বে বাড়িঘর ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী।হেবরনে দুজন ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির বাড়িসহ ফিলিস্তিনিদের বেশ কিছু ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
শহরের আল-জালদা এলাকায় অভিযান চালানো হয়েছে।হেবরনে দুজন ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির বাড়িসহ ফিলিস্তিনিদের বেশ কিছু ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।