ওয়েবসাইট তৈরির বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে শনাক্ত হওয়া নিরাপত্তা ত্রুটির কারণে বাংলাদেশ ব্যাংক, ভূমি সেবাসহ ছয়টি ব্যাংকের ওয়েবসাইট এখনো বন্ধ রয়েছে। সম্ভাব্য সাইবার ঝুঁকি এড়াতে এবং নিজেদের প্রযুক্তি অবকাঠামোর নিরাপত্তা যাচাই করতে এসব ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।আজ শনিবার বেলা ১১টার দিকে এসব ওয়েবসাইট বন্ধ পাওয়া গেছে।বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার থেকে তাদের ওয়েবসাইট বন্ধ রেখেছে।
কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আরও কয়েকটি ব্যাংকও ওয়েবসাইট বন্ধ করে দেয়।
ব্যাংকগুলো হলো অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক, এসবিএসি ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, বাংলাদেশের প্রস্তুতি কতটা, ঝুঁকি কীসংশ্লিষ্ট ব্যাংকগুলো জানিয়েছে, সম্ভাব্য সাইবার ঝুঁকি এড়ানো এবং প্রযুক্তি অবকাঠামোর নিরাপত্তা যাচাইয়ের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো



