advertisement

১২ সেকেন্ডে বৃদ্ধের ব্যাগ ছিনতাই, ধরা পড়ল সিসিটিভিতে

১২ সেকেন্ডে বৃদ্ধের ব্যাগ ছিনতাই, ধরা পড়ল সিসিটিভিতে
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চট্টগ্রামে বৃদ্ধের ব্যাগ ছিনিয়ে অটোরিকশায় পালিয়ে যায় দুই ছিনতাইকারী। পুরো ঘটনা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—=

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

একঝলক (২৪ অক্টোবর ২০২৬) একঝলক (২৪ অক্টোবর ২০২৬) দান–সদকা কোথায় করবেন, কোথায় করবেন না দান–সদকা কোথায় করবেন, কোথায় করবেন না একবিংশ শতাব্দীর শেষ পিথাগোরিয়ান তারিখ আজ: অপেক্ষা আগামী শতকের একবিংশ শতাব্দীর শেষ পিথাগোরিয়ান তারিখ আজ: অপেক্ষা আগামী শতকের চলে গেলেন ক্যানসার আক্রান্ত মডেল–অভিনেত্রী তুলনা চলে গেলেন ক্যানসার আক্রান্ত মডেল–অভিনেত্রী তুলনা আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয়
advertisement

একঝলক (২৪ অক্টোবর ২০২৬)

একঝলক (২৪ অক্টোবর ২০২৬)
বাড়ির আঙিনার মাচায় ফুটেছে লাউ ফুল। কাঁঠালবাড়িয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৪ অক্টোবর
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বাড়ির আঙিনার মাচায় ফুটেছে লাউ ফুল। কাঁঠালবাড়িয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৪ অক্টোবরঅস্তগামী সূর্যের লাল আভা ছড়িয়ে পড়েছে পানিতে। বোয়ালিয়ার চর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৩ অক্টোবরখাগড়াছড়িতে ইউপিডিএফের ডাকা অর্ধদিবস সড়ক অবরোধ চলছে। সকালে টায়ার ও খড়খুটো জ্বালিয়ে সড়ক আটকে রাখেন অবরোধকারীরা। যৌথখামার, গুইমারা, খাগড়াছড়ি, ২৪ অক্টোবরগবাদিপশু চরাতে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি।

চব্বিশহাজারি, রংপুর, ২৪ অক্টোবরহেমন্তের সকালে বাড়ির সামনে রোদ পোহাতে পোহাতে পত্রিকা পড়ছেন এক নারী। বুড়িরহাট, রংপুর, ২৪ অক্টোবরপ্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফুল নিয়ে বিহারে ঢুকছে শিশুরা। দক্ষিণ খবংপড়িয়া আদর্শ বৌদ্ধমন্দির, খাগড়াছড়ি, ২৪ অক্টোবরবাস দুর্ঘটনার পর হতাহত ব্যক্তিদের উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। হাসাড়া, শ্রীনগর, মুন্সিগঞ্জ, ২৪ অক্টোবরভ্রাম্যমাণ সেলুনে চলছে চুল কাটার কাজ।

ধোবারহাট-শমসেরগঞ্জ বাজার, মৌলভীবাজার, ২২ অক্টোবরঅর্ধদিবস সড়ক অবরোধে খাগড়াছড়ি বাস টার্মিনালে আটকে আছে যানবাহন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নতুন সরকারের সময়েও পদোন্নতি হয়নি শিক্ষা ক্যাডারে: দায় ব্যক্তিবিশেষের, নাকি ব্যবস্থার

নতুন সরকারের সময়েও পদোন্নতি হয়নি শিক্ষা ক্যাডারে:  দায় ব্যক্তিবিশেষের, নাকি ব্যবস্থার
শিক্ষকতা
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে প্রায় সব ক্যাডারের ডিপিসি বসেছে, পদোন্নতির জিও হয়েছে। কোনো ক্যাডারে একাধিক টায়ারে পদোন্নতি হয়েছে, কোনো কোনো ক্যাডারে রেকর্ডসংখ্যক সুপারনিউমারি পদ সৃজন হয়েছে; শুধু ভাগ্য দেবতা সহায় হননি শিক্ষা ক্যাডারে।

চলতি বছর ৩০ জুন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী বরাবর দেওয়া স্মারকলিপিতে ২৪ থেকে ৩৮তম ব্যাচ পর্যন্ত যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি, প্রয়োজনীয় ক্ষেত্রে ভূতাপেক্ষ পদোন্নতি এবং পদস্বল্পতা নিরসনে সুপারনিউমারারি পদ সৃষ্টির দাবি জানানো হয়।পর্যটন করপোরেশনের প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পাঁচ কোর্স, ভর্তি ফি–আবেদনের যোগ্যতা কী প্রভাষকদের পদোন্নতির লক্ষ্যে ১৬, ১৭ ও ২১ সেপ্টেম্বর তিন কর্ম ডিপিসি বসেছিল।

২১ তারিখের পর হুতিদের ব্যালিস্টিক মিসাইল হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করেছে, মধ্যপ্রাচ্যের জিও পলিটিক্যাল পাওয়ার ডাইনামিকসে আমূল পরিবর্তন এসেছে, পদ্মা-মেঘনায় হাজারো কিউসেক জল গড়িয়েছে, শত শত আলোকবর্ষ দূরের নক্ষত্রগুলো থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছেছে; কিন্তু শিক্ষকদের পদোন্নতি ডিপিসি থেকে জিও পর্যন্ত পৌঁছায়নি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পরীমনির তারকাখ্যাতি আছে, সুপারস্টার হওয়ার পথে বাধা কোথায়

পরীমনির তারকাখ্যাতি আছে, সুপারস্টার হওয়ার পথে বাধা কোথায়
পরীমনি
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

চিত্রনায়িকা পরীমনির জন্মদিন মানেই একসময় ছিল ঢালিউডে বাড়তি আয়োজন। পাঁচ তারকা হোটেলের ঝলমলে পরিবেশ, থিম ধরে সাজপোশাক, তারকাদের উপস্থিতি, কেক কাটা আর নাচ-গান; সব মিলিয়ে জন্মদিন ঘিরে হতো আলোচনা। সেই আয়োজনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ত সামাজিক যোগাযোগমাধ্যমে। কখনো বিমানের কেবিন ক্রু, কখনো ব্যতিক্রমী পোশাকে হাজির হয়ে অনুষ্ঠানের অতিথিদের চমকে দিতেন তিনি। তবে সময়ের সঙ্গে বদলেছে জন্মদিনের উদ্‌যাপন।

বদলেছে তাঁর ব্যক্তিজীবনের চিন্তাভাবনাও। এখনো সাড়ম্বরে উদ্‌যাপন করেন জন্মদিন, তবে পরিসর আগের চেয়ে ছোট করে নিয়েছেন।পরীমনিআজ ২৪ অক্টোবর পরীমনির ৩৪তম জন্মদিন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার পর দুই সন্তানকে নিয়ে কেক কেটেছেন তিনি। তবে এই সময়টায় নানা শামসুল হক গাজীকে অনেক বেশি মনে পড়েছে তাঁর। বললেন, ‘নানা বেঁচে থাকতে আমাকে ঘুম থেকে তুলে কেক কাটতেন। এখন তো আমার সেই মানুষটা নেই।

মনে পড়লে কান্না পায়।’এক দশকের বেশি সময়ের অভিনয়জীবনে তিনি পেয়েছেন তারকাখ্যাতি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় দুই কোটির মতো অনুসারী ও আলোচনার কেন্দ্রে থাকার নানান অভিজ্ঞতাও।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন